আত্রাইয়ে ১৪ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারি আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

আত্রাইয়ে ১৪ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারি আটক

  • শুক্রবার, ২৩ জুন, ২০২৩

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ১৪ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে আত্রাই থানা পুলিশ।

Manual8 Ad Code

বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে নাটোর-নওগাঁ রাস্তায় আত্রাই নদীর দক্ষিন পার্শ্বে নাটোর হতে আগত সিএনজিতে থাকা যাত্রীদের তল্লাশি করে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করে শুক্রবার সকালে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Manual6 Ad Code

আটককৃতরা হলো, চাঁদপুর জেলাধীন কচুয়া থানার ভুঁইয়ারা গ্রামের জসিম মিয়া (৪১) ও সেলিম (২২), গোপালগঞ্জ জেলাধীন কোটালীপাড়া থানার গোলাপপুর গ্রামের সাদ্দাম হাওলাদার (১৯), নওগাঁ জেলা সদরের সুলতানপুর গ্রামের কাজল চন্দ্র মোহন্ত (৩২) পলাশ চন্দ্র দেবনাথ (২৯) ও পার নওগাঁর বজলু রহমান (৩৯)।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার সাংবাদিকদের জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা হতে সাড়ে ১১টা পর্যন্ত আত্রাই থানার এস আই রাশেদ আলীর নেতৃত্বে একটি অভিযানিক দল আত্রাই নতুন ব্রীজের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তায় চেকপোস্ট পরিচালনা করেন। অভিযানকালে নাটোর নলডাঙ্গার দিক হতে একটি সবুজ রংয়ের সিএনজি থামিয়ে সিএনজিতে থাকা যাত্রীদেও তল্লাশি করলে তাদের নিকট হতে ১৪ কেজি গাঁজা পাওয়া যায়। সিএনজি থানায় জব্দ রেখে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করে শুক্রবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। #

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!