ভূরুঙ্গামারী সোনাহাট স্থল বন্দরে আমদানি রপ্তানি ৭ দিনের জন্য বন্ধ ঘোষণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ১৫ অস্বচ্ছল নারী

ভূরুঙ্গামারী সোনাহাট স্থল বন্দরে আমদানি রপ্তানি ৭ দিনের জন্য বন্ধ ঘোষণা

  • মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

Manual2 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় বন্দরে সকল প্রকার পণ্য আমদানি রপ্তানি কাজ বন্ধ থাকবে বলে জানা গেছে।

সোনাহাট স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

তিনি জানান, সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

মুসলমানদের অন্যতম একটি ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আযহাকে সামনে রেখে সোনাহাট স্থলবন্দরের পণ্য আমদানি-রপ্তানিসহ সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে ২৬ জুন (সোমবার) থেকে ২ জুলাই (রোববার) পর্যন্ত।
Manual7 Ad Code

সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রহুল আমীন জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত সোনাহাট স্থল বন্দরে পণ্য আমদানি রপ্তানির কাজ বন্ধ থাকবে এবং ৩ জুলাই সোমবার থেকে পুনরায় স্থলবন্দরের সকল কার্যক্রম চালু করা হবে। এ ব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে জানান তিনি।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!