কমলগঞ্জে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

  • রবিবার, ২ জুলাই, ২০২৩

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় সিএনজি অটোরিকশার ধাক্কায় রুপিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। শনিবার ( ০১ জুলাই) রাত ৯ টায় এ দুর্ঘটনাটি ঘটে। রুপিয়া বেগম বড়চেগ গ্রামের মাসিম মিয়ার স্ত্রী।

Manual5 Ad Code

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে বড়চেগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শমশেরনগর-ভানুগাছ সড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় ভানুগাছ থেকে আসা একটি সিএনজি অটোরিকশা সজোরে রুপিয়া বেগমকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। পরে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ২টায় মৃত্যুবরণ করেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাশী শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর অটোরিকশাসহ চালক ঘটনাস্থাল থেকে পালিয়ে যায়। আমার তাকে আটক করার চেষ্টা করছি।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!