বড়লেখার দৌলতপুর মাদ্রাসার নবনিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পরিচিতি সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

বড়লেখার দৌলতপুর মাদ্রাসার নবনিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পরিচিতি সভা

  • শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি

Manual8 Ad Code

বড়লেখা উপজেলার পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার সদ্য নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মালেক ও উপাধ্যক্ষ মাওলানা মো. ওয়াছিক উদ্দিন আনুষ্ঠানিকভাবে মাদ্রাসায় যোগদান করেছেন। এ উপলক্ষে বৃহ¯পতিবার (২০ জুলাই) দুপুরে মাদ্রাসা হলরুমে নবনিযুক্তদের পরিচিতি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. মিছবাহ উদ্দিন।

Manual3 Ad Code

এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ উদ্দিন।

Manual2 Ad Code

মাওলানা কমর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল গফফার, নবনিযুক্ত অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মালেক, উপাধ্যক্ষ মাওলানা মো. ওয়াছিক উদ্দিন, ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়্যাল হাইস্কুলের প্রধান শিক্ষক এনাম উদ্দিন মাসন, মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, ইউপি সদস্য আমিনুল ইসলাম, মাদ্রাসা গভার্নিং বডির সদস্য এমরানুল হক বাবু, বাংলা বিভাগের প্রভাষক মনিরুজ্জামান প্রমুখ।

এ সময় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুস ছবুর, বড়াইল ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুর নুর, কুমারশাইল ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইমদাদুর রহমান, উত্তর শাহবাজপুর দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা সাইদুল মাহবুব, দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির সদস্য লন্ডন প্রবাসী সমাজসেবক নুর হোসাইন, প্রবীন মুরুব্বি হাজী ইলিয়াছ আলী, বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন পংকি উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!