কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিক্সা চালকের মৃত্যু! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিক্সা চালকের মৃত্যু!

  • মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

Manual7 Ad Code

মো. বুলবুল ইসলাম, কুড়িগ্রাম :: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ব্যাটারি চালিত অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ শাহ আলম (৪৭) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে।

Manual1 Ad Code

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে হাসনাবাদ ইউনিয়নের নিজ বাড়ি হাউসের হাট গ্রামে এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহত অটো চালক নাগেশ্বরী উপজেলার ওই ইউনিয়নের হাউসের হাট গ্রামের মৃত ফকর উদ্দিনের ছেলে।

Manual8 Ad Code

স্থানীয়রা জানান, অটো রিক্সা চালিয়ে চলে শাহা আলমের সংসার। প্রতিদিনের মত আজ দুপুরে নিজের অটো চার্জ দিতে গিয়ে অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে  উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Manual7 Ad Code

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন জানান, বিদ্যুৎস্পৃষ্ট জনিত কারণে শাহালম নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিলো। তবে তিনি  হাসপাতালে আনার আগেই মৃত্যু বরণ করেন।

নাগেশ্বরী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম জানান, এ ঘটনার খবর আমাদের কেউ অবগত করেননি। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা গ্রহন করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!