কুলাউড়ায় সাজাপ্রাপ্ত আসামী শাহেল গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়ায় সাজাপ্রাপ্ত আসামী শাহেল গ্রেফতার

  • শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের অভিযানে কুখ্যাত রাবার ও গাছ চুরি মামলাসহ একাধিক মামলার আসামী শাহেল খানকে শুক্রবার (৪ আগস্ট) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী বরমচাল ইউনিয়নের রাউৎগাঁও গ্রামের বাসিন্দা মৃত সুরুজ খানের ছেলে।

Manual5 Ad Code

জানা যায়, শাহেল খান বরমচাল ইউনিয়নে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। বরমচাল রাবার বাগান থেকে রাবার ও গাছ চুরির অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। এদিকে বরমচাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির মুক্তারের ছোট ভাই আব্দুল আমিন নিতারকে জায়গা জমির বিরোধে হত্যা চেষ্টা মামলায়  ৩ বছরের সাজা হয় শাহেল খানের। একই মামলায় শাহেল খানের ভাই ছইদ খানের তিন বছর ও সুমেল খানের ছয় বছরের সাজা হয়। তারা দুজনে বর্তমানে পলাতক রয়েছেন।

এছাড়া শাহেল খানের বিরুদ্ধে ২০১৪ সালে বরমচাল-ছকাপন রেলস্টেশনের মধ্যখানে আন ফানাই নদী সেতুতে ট্রেন দুর্ঘটনায় নাশকতা মামলা ও ২০১৮ সালে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ঢুলিপাড়ায় বাস জ¦ালানোর মামলায়ও সে অভিযুক্ত আসামী।

Manual8 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক বলেন, গ্রেফতারকৃত আসামী শাহেল খান এলাকার চিহ্নিত রাবার ও গাছ চোর। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে থানায় ৮টি মামলা রয়েছে। আসামীকে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!