কমলগঞ্জে চা বাগানে নিরিখ বাড়ানোর প্রতিবাদে ক্ষুব্ধ নারী শ্রমিকরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে চা বাগানে নিরিখ বাড়ানোর প্রতিবাদে ক্ষুব্ধ নারী শ্রমিকরা

  • সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে নিরিখ (পাতি উত্তোলন) বাড়ানোর প্রতিবাদে ক্ষুব্দ হয়ে উঠছেন নারী শ্রমিকরা। ১৮ কেজি পাতি উত্তোলনে নিরিখ ছিল। বর্তমানে কর্তৃপক্ষ ২০ কেজিতে নিরিখ করার প্রতিবাদে সভা করে লিখিতভাবে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত রোববার (১৩ আগষ্ট) সন্ধ্যা ৭ ঘটিকায় আলীনগর চা বাগানের মহামায়া মন্দির প্রাঙ্গনে শ্রমিকরা প্রতিবাদ সভা করেন।

চা শ্রমিকরা জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চা বাগানের টিলা-টক্করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাতি উত্তোলন করতে হয় নারী শ্রমিকদের। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে কেউ নিরিখ পুরো করে আবার কেউ নিরিখ পুরো করতে পারেন না। নিরিখের চেয়ে ১ কেজি কম হলে ১০ টাকা কেটে রাখা হয়। আর এক কেজি বেশি তুললে দ্বিগুণ দেয়ার কথা থাকলেও দেয়া হয় মাত্র ৪ টাকা। এরই মধ্যে চা বাগান ম্যানেজমেন্ট ১৮ কেজির স্থলে ২ কেজি বাড়িয়ে ২০ কেজিতে নিরিখ করে নারী শ্রমিকদের উপর চাপ বৃদ্ধি করেছে। এর প্রতিবাদে গত রোববার সন্ধ্যায় আলীনগর চা বাগানের নারী নেত্রী গীতা গোয়ালার সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। সভায় বক্তব্য রাখেন শুকরমনি, দয়াশংকর কৈরী, উসমান আলীসহ চা বাগানের নারী ও পুরুষ শ্রমিকরা।

Manual6 Ad Code

তারা বলেন, চা শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ১৭০ টাকা। তাতে নিরিখে ১৮ কেজি পাতি উত্তোলন করলে প্রতি কেজি পাতির মূল্য দাঁড়ায় ৯ টাকা পয়তাল্লিশ পয়সা। শ্রম আইনে রয়েছে অতিরিক্ত উত্তোলনে দ্বিগুণ মজুরি দেয়ার কথা। তাতে এক কেজি পাতি বেশি উত্তোলন করলে যেখানে ১৮ টাকা পাওয়ার কথা সেখানে নারীদের ঠকিয়ে দেয়া হয় মাত্র ৪ টাকা। বর্তমানে আবার ২০ কেজি নিরিখ করে নারীদের উপর শোষণের মাত্রা বৃদ্ধি করা হয়েছে এবং পূর্বের ১৮ কেজিতে নিরিখ বহাল রাখার বিষয়ে তারা দাবি জানান।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!