বড়লেখায় সিএনজি-মোটসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

বড়লেখায় সিএনজি-মোটসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৩

  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

বড়লেখায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রবাস ফেরত মযনুল ইসলামের মৃত্যু ঘটেছে। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহি ও সিএনজি যাত্রী ৩ ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের চান্দগ্রাম বাজারের পেট্টল পাম্পের সামনের রাস্তায়। নিহত ময়নুল ইসলাম উপজেলার বর্নি ইউনিয়নের গোডাউন বাজার এলাকার আতাউর রহমানের ছেলে। আহত হয়েছেন গঙ্গারজল গ্রামের আবুল কালাম। অন্য দুই জনের নাম ঠিকানা পাওয়া যায়নি।

Manual5 Ad Code

জানা গেছে, দুবাই ফেরৎ ময়নুল ইসলাম অটোরিকশা (সিএনজি) যোগে বড়লেখা থেকে বিয়ানীবাজার যাচ্ছিলেন। চান্দগ্রাম বাজারের পেট্টল পাম্পের সামনে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে ছুটে আসা মোটরসাইকেলের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ময়নুল ইসলামসহ ৪ জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ময়নুল ইসলাম ও আবুল কালামকে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথেই আহত ময়নুল ইসলাম মারা যান।

Manual4 Ad Code

নিহত ময়নুল ইসলামের চাচা আলিম উদ্দিন সড়ক দুর্ঘটনায় তার ভাতিজা ময়নুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি (তদন্ত) তাপস চন্দ্র রায় জানান, নিহতের লাশের ময়না তদন্তের জন্য তার পরিবারের সাথে যোগাযোগ চলছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!