বড়লেখায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বড়লেখায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি

বড়লেখা থানা পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য বেলাল আহমদ ও তার ছেলে তালিমপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাইমন আহমদ উজ্জলকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে।

Manual4 Ad Code

পুলিশ জানিয়েছে, উপজেলা আওয়ামী লীগ নেতা বেলাল আহমদ ২০১৩ সালের ইসলামী ব্যাংক কর্মকর্তাদের হত্যা চেষ্টা, মোটরসাইকেল পুড়ানো ও টাকা ছিনতাই ঘটনায় ৮ সেপ্টেম্বর ব্যাংক কর্মকর্তা আব্দুল মালিকের দায়ের করা মামলার সন্ধিগ্ধ আসামি। অপর দিকে তার ছেলে ছাত্রলীগ নেতা সাইমন আহমদ উজ্জল ২৫ আগষ্ট জামায়াত নেতা লুৎফুর রহমানের দায়েরকৃত গাড়ি আটকিয়ে হামলা-ভাংচুর মামলার সন্ধিগ্ধ আসামি। বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ।

Manual8 Ad Code

বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, থানার ১০(০৮)২৪ ও ১১(০৯)২৪ নং মামলার সন্ধিগ্ধ আসামী হিসেবে ছাত্রলীগ নেতা সাইমন আহমদ উজ্জল (২৮) ও তার বাবা আওয়ামী লীগ নেতা বেলাল আহমদ (৫৮)-কে বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!