কুলাউড়া শাহ সুন্দর উচ্চ বিদ্যালয় : জালিয়াতি করে টাকা উত্তোলনের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

কুলাউড়া শাহ সুন্দর উচ্চ বিদ্যালয় : জালিয়াতি করে টাকা উত্তোলনের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

  • মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ ১২ সদস্যের স্বাক্ষর জালিয়াতি করে গ্রাচুয়িটি তহবিল হতে টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। পরিচালনা কমিটির ৩ সদস্য এ ব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন।

Manual3 Ad Code

শাহসুন্দর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোমিন চৌধুরী, শিক্ষানুরাগী সদস্য নাদিম মাহমুদ এবং শিক্ষক প্রতিনিধি প্রনয় কুমার পালের লিখিত অভিযোগ থেকে জানা যায়, প্রধান শ্ষিক মো: আব্দুল কাইয়ুম বিদ্যালয় পরিচালনা কমিটির তৎকালীন সভাপতি ও কুলাউড়া সদর ইউনিয়নের চেয়ারম্যা মোছাদ্দিক আহমদ নোমানসহ কমিটির ১২ সদস্যের স্বাক্ষর জালিয়াতি করে গ্রাচুয়িটি ফান্ডের ৬ লাখ টাকা উত্তোলন করেন। শুধু তাই নয় খাতায় ৩ পৃষ্ঠার একটি সভার একটি কার্যবিবরণি লিপিবদ্ধ করেন। সদস্যরা গত ২০ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। ইউএনও মো: মহিউদ্দিন অভিযোগের বিষয়টি তদন্তক্রমে প্রতিবেদন দেয়ার জন্য সহকারি কমিশনার (ভূমি)কে নির্দেশ দেন।

এদিকে তদন্তের খবর পেয়ে বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা চালান প্রধান শিক্ষক মো: আব্দুল কাইয়ুম। অভিযোগকারী সদস্যদের দিয়ে অভিযোগ প্রত্যাহারেরও অপচেষ্টা চালান।

গত ০৭ নভেম্বর সরেজমিন তদন্ত করে কুলাউড়া উপজেরা সহকারি কমিশনার (ভূমি) জহুরুল হোসেন জানান, তিনি তদন্ত প্রতিবেদন জমা দিবেন। আপাতত তদন্তাধীন বিষয় নিয়ে এর বেশি কিছু বলা যাবে না।

Manual7 Ad Code

অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম জালিয়াতি করে টাকা উত্তোলনের বিষয়টি স্বীকার করে বলেন, আমার পরিবার যুক্তরাষ্ট্রে থাকে। আমি সেখানে যাওয়ার জন্য টাকার প্রয়োজন পড়ে। তাই জরুরি ভিত্তিতে কমিটির সবাইকে একত্রিত করে সভা করা ওইসময় সম্ভব হয়নি বলে আমি নিজে সবার স্বাক্ষর দিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছি। সবার মতামত ছাড়া কাজটি করা ঠিক হয়নি, এজন্য আমি অনুতপ্ত। কমিটির সকল সদস্যদের কাছে আমি দু:খ প্রকাশ করছি।

Manual3 Ad Code

এব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন জানান, তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থ্ াগ্রহণ করা হবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews