কুলাউড়ার কর্মধায় মোটরসাইকেল এন্ড ফ্রিজ ফুটবল টুর্ণামেন্টে শিমুল একাদশ চ্যাম্পিয়ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

কুলাউড়ার কর্মধায় মোটরসাইকেল এন্ড ফ্রিজ ফুটবল টুর্ণামেন্টে শিমুল একাদশ চ্যাম্পিয়ন

  • শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের আছগরাবাদ ফুটবল খেলার মাঠে মোটরসাইকেল এন্ড ফ্রিজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সমাপ্ত হয়েছে।

১৮ আগস্ট শুক্রবার বিকেলে প্রতিদ্বন্ধিতাপূর্ণ জমজমাট উক্ত ফাইনাল খেলায় উপজাতিদের ফুটবল দল পুটিছড়া পানপুঞ্জিকে ০-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় শিমুল একাদশ কর্মধা ইউনিয়ন বাজার। ফাইনাল খেলায় জয়সূচক গোলটি করেন বিজয়ী দলের তারকা ফুটবলার আব্দুল্লাহ।

Manual7 Ad Code

লংলা পাহাড়ের পাদদেশে আছগরাবাদ ফুটবল মাঠ হাজার দশেক দর্শকের পদচারণায় মুখর হয়ে উঠে উভয় দলের ফুটবলারদের পায়ের নৈপুণ্য দেখার জন্য। উভয় দলের পক্ষে নাইজেরিয়ান ফুটবলারসহ ঢাকার একাধিক ক্লাবের তারকা ফুটবলাররা তাদের ফুটবল নৈপুণ্য প্রদর্শন করেন। সান ফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব নলডরী ও কর্মধা ট্রাস্টের যৌথ আয়োজনে উক্ত টুর্ণামেন্টের সমাপনী খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান।

Manual2 Ad Code

খেলা পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও পরিচালনা কমিটির সম্পাদক জালাল সিদ্দিকীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক, কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ, কর্মধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ, সমাজ সেবক মারুফ আহমদ, সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর, হাসান আল মাহমুদ রাজু, ইউপি সদস্য দরছ মিয়া প্রমুখ। দেড় মাস ব্যাপী এই টুর্ণামেন্টে ৬৪টি টিম অংশগ্রহণ করে।##

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!