কুলাউড়ায় প্রয়াত শিক্ষকদের স্মরণ ও শ্রদ্ধায় এসএসসি ‘৯৪ ব্যাচের পুনর্মিলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়ায় প্রয়াত শিক্ষকদের স্মরণ ও শ্রদ্ধায় এসএসসি ‘৯৪ ব্যাচের পুনর্মিলন

  • সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়ায় প্রয়াত স্যারদের স্মরণ ও শ্রদ্ধায় এসএসসি ‘৯৪ ব্যাচের পুনর্মিলন সদ্য প্রয়াত শিক্ষক রাধেশ্যাম রায় চন্দন স্যারসহ বিভিন্ন সময়ে প্রয়াত শিক্ষকদের স্মরণ ও শ্রদ্ধায় এসএসসি ‘৯৪ ব্যাচের পুনর্মিলন অনুষ্ঠিত হলো। ২৫ আগস্ট শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র প্রবাসী বন্ধু মিসবাউর রহমান এনামের একক আয়োজনে তাঁর বাসভবনে এই পুনর্মিলন অনুষ্ঠিত হয়।

‘আমরা দৃঢ় হতে চাই ঐক্যের বন্ধনে’ এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে কুলাউড়া উপজেলার এসএসসি ‘৯৪ ব্যাচের বন্ধুরা প্রথমেই সদ্যপ্রয়াত রাধেশ্যাম রায় চন্দন স্যারের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নীরবতা পালন করেন। তারপর গভীর শ্রদ্ধার সাথে অন্যান্য শিক্ষকদেরও স্মরণ করা হয় বন্ধুদের পুনর্মিলনে। এর আগে ১৮ আগস্ট শুক্রবার সন্ধ্যায় বন্ধু সায়েম আহমেদের সৌজন্যে কুলাউড়া উপজেলা ‘৯৪ ব্যাচের আহবায়ক কমিটির উদ্যোগে কুলাউড়ার একটি রেস্টুরেন্টে মিলনমেলা অনুষ্ঠিত হয়। বন্ধুদের সম্মানার্থে সেই মিলনমেলায় শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয় প্রবাসী বন্ধুদের হাতে।

Manual4 Ad Code

বন্ধুদের আড্ডা, খুনসুটি, আপ্যায়ন ও স্মৃতিচারণের পুনর্মিলনী অনুষ্ঠানে যেসব বন্ধুদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় তারা হলেন- বন্ধু মিসবাউর রহমান এনাম, সায়েম আহমেদ, নাজমুল হোসেন, নুসরাত মিতা। প্রসঙ্গত, কুলাউড়া উপজেলা ‘৯৪ ব্যাচের আহবায়ক কমিটি গঠিত হয় গত ৭ জুলাই শুক্রবার। বন্ধু মো. ছাদিকুর রহমানের বাসায় সন্ধ্যায় অনুষ্ঠিত ঈদ পরবর্তী এক পুনর্মিলনীতে এই আহবায়ক কমিটি গঠন করা হয়।

Manual5 Ad Code

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসসি ১৯৯৪ ব্যাচের বন্ধু এস আর মজুমদার নাহিদ, নাসির জামান খান জাকি, নুরুল ইসলাম খান বাবলা, শফিকুল ইসলাম জায়েদ, সামছুর রহমান সমছু, মো. শাহীন আহমদ, হাসান আহমদ, শামীম আহমেদ, শাহীন আহমেদ, মাছুম আহমেদ, সঞ্জয় দেবনাথ প্রমুখ। এ ছাড়াও মুঠোফোনে পুনর্মিলনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন বন্ধু আহমেদ কবীর রাসেল, আহসানুজ্জামান রাসেল, আব্দুল্লাহ আল মামুন বুলবুল, তোফায়েল আহমেদ ডালিম, নিপার আহমেদ, নাজমুল হোসেন, নীলকান্ত দেবনাথ, স্পেন থেকে বন্ধু মাছুম করিম টিটু। বন্ধুদের নিজস্ব অনুভূতির দায় থেকে এবং মিলিত হবার দৃঢ় প্রয়াসে গঠিত কুলাউড়া উপজেলার এসএসসি ‘৯৪ ব্যাচের কমিটির বন্ধুরা হলেন আহবায়ক সঞ্জয় দেবনাথ, সদস্য সচিব মো. ছাদিকুর রহমান, সদস্য নাসির জামান খান জাকি, সামছুর রহমান সমছু, নুরুল ইসলাম খান বাবলা।

পুনর্মিলন অনুষ্ঠানে শিক্ষাজীবনের শ্রদ্ধাভাজন শিক্ষকদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এসএসসি’৯৪ ব্যাচের বন্ধুরা।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!