কমলগঞ্জে মসজিদের ভেতর হৃদরোগে আক্রান্ত হয়ে ইমামের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

কমলগঞ্জে মসজিদের ভেতর হৃদরোগে আক্রান্ত হয়ে ইমামের মৃত্যু

  • মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে মসজিদের ভেতর হৃদরোগ আক্রান্ত হয়ে এক ইমামের মৃত্যু হয়েছে। আসরের নামাজের সময় মুসল্লীরা মসজিদের ভেতর এসে ইমামের লাশ দেখতে পান। মঙ্গলবার বিকেলে উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য খান বাড়ী জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত ইমামের নাম মাওলানা আব্দুল আজিজ (৩৮)। তিনি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের বাসিন্দা।

Manual1 Ad Code

স্থানীয় এলাকাবাসী জানান, জোহরের নামাজের পর মসজিদের প্রাঙ্গন পরিষ্কার ও নিজের কাপড় ধুয়ে খাওয়া দাওয়া করে মসজিদের ভেতর ঘুমিয়ে পড়েন। আসরের নামাজের সময় মসজিদের মাইকে আজান না হওয়ায় মুসল্লীরা মসজিদে এসে দেখেন ইমাম হৃদরোগ আক্রন্ত হয়ে মারা গেছেন।

স্থানীয় ইউপি সদস্য সিরাজ খান বলেন, শুনেছি দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভোগছিলেন। মঙ্গলবার বিকেলে মসজিদের ভেতর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!