কুলাউড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’র মানব বন্ধন কর্মসূচি পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ১৫ অস্বচ্ছল নারী কুলাউড়ায় উত্তরবাজার যুব সমাজের’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল কমলগঞ্জে সেচ সংকট তীব্র হচ্ছে শুকিয়ে যাচ্ছে জলাশয়

কুলাউড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’র মানব বন্ধন কর্মসূচি পালিত

  • বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

Manual6 Ad Code

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির আলোকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার ( ১৪ সেপ্টেম্বর) বিকেল চারটায় কুলাউড়ায় বঙ্গবন্ধু উদ্যানের সামনে ঘন্টাব্যাপি মানব বন্ধন কর্মসূচি পালিত হয়। ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ণ, দেবোত্তর বোর্ড গঠন ও হিন্দু ফাউন্ডেশন গঠনের দাবিতে একর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া শাখার আহবায়ক ডা. অরুণাভ দে এর সভাপতিত্বে ও সদস্য সচিব অজয় দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদ নির্বাহী কমিটির সিনিয়র সদস্য ব্যাংকার অশোক কুমার ধর, সিনিয়র সাংবাদিক স্বপন কুমার দেব রতন, কবি ভানু পুরকায়স্থ, ব্যাংকার বাদল বৈদ্য, প্রধান শিক্ষক প্রশান্ত দত্ত, ব্যবসায়ী বিধান চন্দ, বিষ্ণু দত্ত,গোবিন্দ দে, চিত্ত মালাকার,সতেন্দ্র দাস, অনন্ত মল্লিক প্রমুখ।

Manual6 Ad Code

মানব বন্ধনে বক্তারা বর্তমান আওয়ামীলীগ সরকারের নির্বাচনী ম্যানুফেষ্টে উল্লেখিত ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ণসহ দেবোত্তর বোর্ড গঠন ও হিন্দু ফাউন্ডেশন গঠনের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!