আক্কেলপুরের ইউএনও হাবিবুল হাসানের ব্যতিক্রমী উদ্যোগে ফলজ বৃক্ষরোপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জেনেভায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ব্যারিস্টার জহরত আদিব এমপির ফলপ্রসূ বৈঠক ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন শনিবার আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন আত্রাইয়ে জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা নাগেশ্বরীতে ওয়াল্ড মিশনের উদ্যোগে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা  ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন ১৪ নভেম্বর মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা- জুড়ীতে ছিনতাইকারির কবলে মহিলা পুলিশ সদস্য এসএসবিসি প্রকল্পের উদ্যোগে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে সামাজিক কর্মপরিকল্পনা সভা কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা জুড়ীর জাম্বুরার কদর সারাদেশে

আক্কেলপুরের ইউএনও হাবিবুল হাসানের ব্যতিক্রমী উদ্যোগে ফলজ বৃক্ষরোপন

  • শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
আক্কেলপুর :: ইউএনও হাবিবুল হাসানসহ অন্যান্যরা চারা রোপন করছেন। ছিবি :: এইবেলা

Manual6 Ad Code

নিশাত আনজুমান, আক্কেলপুর (জয়পুরহাট) :: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান এক ব্যতিক্রমী উদ্যোগে পতিত জায়গায় ফলজ বৃক্ষের চারা রোপন করেছেন।

Manual6 Ad Code

তিনি তিলকপুর ইউনিয়ন ভূমি অফিসের সামনের পতিত জায়গায় উন্নত জাতের ১০০টি চায়না-৩ কমলা এবং বারি-২ মাল্টার চারা রোপন করেন।

এ ব্যতিক্রমী উদ্যোগের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) এস এম হাবিবুল হাসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে এ রকম ব্যতিক্রমী বৃক্ষরোপনের কার্যক্রম ধারাবাহিক ভাবে চলবে।

তিনি আরো বলেন, ভূমি অফিসগুলোতে প্রতিদিন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সেবা প্রত্যাশীরা আসেন, তাদের অনেক কৃষক ভাই, উদ্যোক্তা, শিক্ষিত তরুন, বেকার যুবক। আমাদের মূল টার্গেট এসব লোকজনের মাঝে এই কমলা এবং মাল্টা বাগানটি প্রমোট করা। এ এলাকার মাটি অত্যন্ত উর্বর। যদি সঠিক ভাবে এসব ফলের চাষাবাদ করা যায়। তবে আমি বিশ্বাস করি আক্কেলপুর উপজেলা সুস্বাদু এসব ফল নগরের বিপ¬ব ঘটানো সম্ভব।#

Manual1 Ad Code

এনএ/জেএইচজে

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews