কর্মধা স্কুলে সংবর্ধনায় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার রাজু- কুলাউড়ার উন্নয়নে কাজ করে যাচ্ছি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বন্ধুর জন্য সহযোগিতার অনুকরণীয় দৃষ্টান্ত কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  ৪০ গ্রামের লাখো মানুষের দাবি একটি সেতু রোগীদের সেবায় মানবিক উদ্যোগ- বড়লেখা স্বাস্থ্য কমপ্লেেক্সে ইউপি চেয়ারম্যান প্রার্থী গনির ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

কর্মধা স্কুলে সংবর্ধনায় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার রাজু- কুলাউড়ার উন্নয়নে কাজ করে যাচ্ছি

  • মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::: কুলাউড়া উপজেলার কর্মধা উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার সর্ববৃহৎ কর্মধা ইউনিয়নের অবহেলিত এক বিদ্যাপীঠ কর্মধা উচ্চ বিদ্যালয়। দীর্ঘদিন থেকে একাডেমীক ভবন, শ্রেণীকক্ষসহ নানা সংকটে ছিল প্রতিষ্ঠানটি। অবশেষে কুলাউড়ার কৃতি সন্তান প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজুর মাধ্যমে সরকারের পক্ষ থেকে কর্মধা স্কুলে দেড় কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ভবন নির্মাণের অনুমোদন পেয়েছে।

Manual8 Ad Code

শিক্ষার মান উন্নয়নে ও বিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখার জন্য কর্মধা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আবু জাফর রাজুকে সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

২ অক্টোবর দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজু। আলোচনা সভায় কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজিব আলীর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক অজয় চন্দ্র দেবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কর্মধা ইউপি চেয়াম্যান মো. মুহিবুল ইসলাম আজাদ, জাসদ নেতা আশিকুর রহমান ফটিক, আওয়ামীলীগ নেতা মো. আব্দল মনাফ, সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর, ইউপি সদস্য মশাহিদ আলী, যুবলীগ নেতা রুহুল আমিন, প্রভাষক আক্তার হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুস শহীদ, ব্যবসায়ী নজরুল ইসলাম কায়েছ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজু বলেন, কাজ করতে হলে ইচ্ছে থাকতে হয়। প্রটোকল অফিসারের দায়িত্ব পাওয়ার পর থেকে কুলাউড়া উপজেলার উন্নয়নের জন্য সরকারের সকল মন্ত্রনালয় ও অধিদপ্তর থেকে নানা বরাদ্দ এনে কুলাউড়ার উন্নয়নে কাজ করে যাচ্ছি। দায়িত্বে থাকি আর না থাকি আগামীতে সুযোগ পেলে কুলাউড়াবাসীর উন্নয়নে কাজ করে যাব।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ##

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews