জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অদিতি দাসের রৌপ্য পদক অর্জন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অদিতি দাসের রৌপ্য পদক অর্জন

  • মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual4 Ad Code

বড়লেখা নজরুল একাডেমির নৃত্য বিভাগের শিক্ষার্থী অদিতি দাস ইচ্ছা কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ এর চুড়ান্ত পর্বে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক অর্জন করেছে।

Manual5 Ad Code

গত ৩০ সেপ্টেম্বর গোপালগঞ্জে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি। অতিথিবৃন্দ বড়লেখার নৃত্যশিল্পী অদিতি দাস ইচ্ছার হাতে বঙ্গবন্ধু শিশু কিশোর পদক-২০২৩ তোলে দেন।

Manual5 Ad Code

অদিতি দাস ইচ্ছা বড়লেখা রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্রী। তার নৃত্য শিক্ষক সুব্রত দাস জানান, জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব গত ৮ সেপ্টেম্বর ঢাকা তেজগাঁও কলেজে অনুষ্ঠিত হয়। সারা দেশের ১২৮ জন প্রতিযোগির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে সৃজনশীল নৃত্যে অদিতি দাস ইচ্ছা দ্বিতীয় স্থান অর্জন করেছে। রৌপ্য পদক অর্জন করে সে বড়লেখা নজরুল একাডেমিক সুনাম বৃদ্ধি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews