বিশ্ব শিক্ষক দিবস : জেলা শ্রেষ্ঠ শিক্ষকের জন্য ফলের ঝুড়ি পাঠালেন পুলিশ সুপার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

বিশ্ব শিক্ষক দিবস : জেলা শ্রেষ্ঠ শিক্ষকের জন্য ফলের ঝুড়ি পাঠালেন পুলিশ সুপার

  • বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

Manual5 Ad Code

এইবেলা, বড়লেখা:

Manual1 Ad Code

শিক্ষকের প্রতি পরম শ্রদ্ধা আর সম্মানের নজির স্থাপন করলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মনজুর রহমান পিপিএম বার। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন বড়লেখা উপজেলার দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় এই জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস ও তার পরিবারের জন্য মৌলভীবাজার জেলা সদর থেকে বড়লেখায় ফলের ঝুড়ি পাঠিয়ে তাকে শুভেচ্ছা, অভিনন্দন আর সম্মান জানালেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মনজুর রহমান পিপিএম বার।

Manual2 Ad Code

পুলিশ সুপারের পক্ষে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাসের হাতে ফলের ঝুড়ি হস্তান্তর করেন বড়লেখা থানার ওসি (তদন্ত) মো. ফরিদ উদ্দিন। এসময় থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম সহ সিনিয়র পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews