মৌলভীবাজারে র‌্যাব-৯ অধিনায়কের শারদীয় দুর্গাপুজা পূজামন্ডপ পরিদর্শণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

মৌলভীবাজারে র‌্যাব-৯ অধিনায়কের শারদীয় দুর্গাপুজা পূজামন্ডপ পরিদর্শণ

  • মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

র‌্যাব-৯ (সিলেট) এর অধিনায়ক উইং কমান্ডার মো. মোমিনুল হক জিডি (পি) সোমবার দুপুরে মৌলভীবাজারের বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শণ করেছেন। এসময় তিনি পূজামন্ডপ কমিটির হাতে শুভেচ্ছা উপহারস্বরূপ ফলের ঝুড়ি তোলে দেন।

Manual3 Ad Code

‘ধর্ম যার যার উৎসব সবার’ এই লক্ষ্যে সামাজিক সম্প্রীতি রক্ষায় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা-২০২৩ উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে র‌্যাব-৯ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. মোমিনুল হক, জিডি (পি) সোমবার দুপুরে মৌলভীবাজার জেলার শ্রী শ্রী কালী মঙ্গেশশ্বরী কালী মন্দির পূজামন্ডপ এবং কাকিয়াছড়া শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শণ করেন। পূজামন্ডপ পরিদর্শণকালে র‌্যাব-৯ অধিনায়ক বলেন, কোন জঙ্গি সংগঠন, চরমপন্থি বা স্বার্থান্বেষী মহল এবং সন্ত্রাসীরা যেন কোন ধরনের নাশকতা ও অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে জন্য র‌্যাব-৯ এর বিশেষ টহল এবং চেকপোস্ট কার্যক্রমের পাশাপাশি সাদা পোষাকে র‌্যাব সদস্যরা বিভিন্ন পূজামন্ডপ ও র‌্যাব-৯ এর আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতার সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে। এছাড়াও দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষনিক যোগাযোগ অব্যাহত রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব-৯ এর পর্যাপ্ত সংখ্যক রিজার্ভ ফোর্স মোতায়েন রয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!