কমলগঞ্জে রিক্সাচালকের মরদেহ উদ্ধার                         – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জে রিক্সাচালকের মরদেহ উদ্ধার                        

  • শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

Manual7 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::  মৌলভীবাজারের কমলগঞ্জে ছমির মিয়া (৪৫) নামে এক রিক্সাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মোকামবাজার এলাকায় শমশেরনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পেছন থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ছমির শমশেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও গ্রামের মৃত ইন্তাজ মিয়ার পুত্র।
শমশেরনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মো: সানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছমির মিয়া অতিরিক্ত মদ্যপান করত। তার ৩/৪ জন স্ত্রী রয়েছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক কাশী শর্মা রাত পৌনে ৮টায় জানান, নিহত যুবক ছমির মিয়া  পেশায রিক্সা চালক। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে ময়না তদন্তের পর মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে  বলে তিনি জানান।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত)  শামীম আকনজী বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!