বড়লেখায় জামায়াত-বিএনপির ৬ নেতাকর্মী গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন

বড়লেখায় জামায়াত-বিএনপির ৬ নেতাকর্মী গ্রেফতার

  • রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual7 Ad Code

ঢাকার মহাসমাবেশ থেকে ফেরার পথে রোববার ভোরে (২৯ অক্টোবর) বড়লেখার ৫ জামায়াত-নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার দক্ষিণভাগ বাজারের গুলিস্থান পয়েন্টে পুলিশের চেকপোষ্ট চলাকালিন তাদের গ্রেফতার করা হয়। একই সময়ে পৃথক অভিযানে পুলিশ সুজানগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুর হোসেনকেও গ্রেফতার করে।

Manual8 Ad Code

পুলিশের দাবী মহাসমাবেশ শেষে হরতাল পালন ও নাশকতার উদ্দেশ্যে তারা বড়লেখায় আসছিল। বাস থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদকালে তারা ক্ষীপ্ত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় পুলিশ অ্যাসল্ট মামলা হয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে।

Manual5 Ad Code

গ্রেফতার জামায়াত নেতাকর্মীরা হলেন- উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি লুৎফুর রহমান (৫৮), বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আব্দুস সালাম (৩০), ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. আছার উদ্দিন (৩৪), জামায়াত সমর্থক নানু মিয়া (৩০) ও ইউপি সদস্য মো. আলিম উদ্দিন (৫২)। পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার হন সুজানগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুর হোসেন।

বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, পুলিশের নিয়মিত চেকপোষ্ট চলাকালে জামায়াত নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় ৫ জনকে গ্রেফতার করা হয়। পৃথক অভিযানে আরেক যুবদল নেতাকে গ্রেফতার করে পুলিশ। রোববার দুপুরে পুলিশ অ্যাসল্ট মামলার আসামি হিসেবে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!