কুলাউড়ায় মনু নদী থেকে যুবকের লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ১৫ অস্বচ্ছল নারী কুলাউড়ায় উত্তরবাজার যুব সমাজের’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

কুলাউড়ায় মনু নদী থেকে যুবকের লাশ উদ্ধার

  • শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
কুলাউড়া :: নিখোঁজ হওয়ার দুই দিন পর উদ্ধার হওয়া যুবকের ভাসমান লাশ। ছবি :: এইবেলা

Manual5 Ad Code

আবুল হাসান, এইবেলা  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিখোঁজের দু’দিন পর ০৪ সেপ্টেম্বর শুক্রবার মনু নদীতে থেকে সালাউদ্দিন (১৮) নামক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

Manual7 Ad Code

পারিবারিক সুত্রে জানা যায়, বুধবার ০২ সেপ্টেম্বর বিকেলে হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় গ্রামের মৃত ছমেদ মিয়ার ছেলে সালাউদ্দিন শরীফপুর ইউনিয়নে মনু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা নদীতে অনেক খোঁজাখুঁজির পর তার কোন সন্ধান না পায়নি।

Manual8 Ad Code

বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর নিখোঁজ সালাউদ্দিনকে উদ্ধারের জন্য সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। খবর পেয়ে সিলেট একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে এসে রাত ৮ টা পর্যন্ত নদীতে খোঁজে উদ্ধার করতে ব্যর্থ হয়।

Manual3 Ad Code

শুক্রবার সকালে মনু নদীতে নিখোঁজ সালাউদ্দিনের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়লোকজন কুলাউড়া থানা পুলিশকে খবর দেয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!