কুড়িগ্রামের হলোখানা ইউপিতে স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে ফলজ চারা বিতরণ  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ১৫ অস্বচ্ছল নারী কুলাউড়ায় উত্তরবাজার যুব সমাজের’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

কুড়িগ্রামের হলোখানা ইউপিতে স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে ফলজ চারা বিতরণ 

  • শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

Manual7 Ad Code
মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:: বর্ণাঢ্য আয়োজনে, পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে  সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকার ভোগীদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণের মধ্যদিয়ে ২নং হলোখানা ইউনিয়নে উদযাপন হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩।
দিবসটি পালন উপলক্ষে ১ নভেম্বর (শনিবার) হলোখানা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ২নং হলোখানা ইউনিয়নে পরিষদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিবসটিকে ঘিরে গোটা ইউনিয়ন জুড়ে সাধারন মানুষের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সকাল থেকে হাজার হাজার নারী-পুরুষ ভিড় জমান অনুষ্ঠান প্রাঙ্গনে।
এতে সভাপতিত্ব করে হলোখানা ইউপির চেয়ারম্যান রেজাউল করিম রেজা। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ (মঞ্জু) ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবা বেগম লাভলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রব রাজু পাঁচগাছি  ইউপির চেয়ারম্যান আঃ বাতেন, হলোখানা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরনবী মিয়া প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইউপি সদস্যবৃন্দ, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত ইউনিয়ন পরিষদের নাগরিকদের মাঝে ফলজ গাছের চারা বিতরন করা হয়। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!