জকিগঞ্জে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

জকিগঞ্জে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

Manual3 Ad Code

এইবেলা সিলেট ::

Manual4 Ad Code

সিলেটের জকিগঞ্জ থেকে মাশরাফিয়া জান্নাত তাছমিয়া (৭) নামক দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ লাশ উদ্ধার করা হয়। নিহত তাছমিয়া উপজেলার মানিকপুর ইউনিয়নের কলাকুটা গ্রামের আব্দুল মালেকের মেয়ে ও স্থানীয় স্কাইলার্ক স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

Manual2 Ad Code

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনার সময় শিশু তাছমিয়ার বাবা-মা কেউ বাড়িতে ছিলেন না। তার পিতা দীর্ঘদিন থেকে ভারতে রয়েছেন এবং ওইদিন তার মা খালার বাড়িতে ছিলেন। তবে শিশু তাছমিয়ার কলেজে পড়ুয়া বড় বোন ও ঘরের কাজের মেয়ে ঘটনার সময় বাড়িতে ছিলেন।

শিশু তাছমিয়ার কলেজ পড়ুয়া বড় বোন জানান, প্রতিদিনের মতো রাতে খাওয়া দাওয়া শেষে তার বোন চাচার সাথে ঘুমিয়েছে। সকাল ৮ টায় ঘুম থেকে উঠলে তাছমিয়াকে নিয়ে বড় বোন নাস্তা করে পূনরায় ঘুমিয়ে পড়ে। অনুমানিক সকাল ১০টায় শিশুটিকে চাচার কক্ষের পাশের কক্ষে জানালার রডের সাথে ঝুলানো অবস্থায় পাওয়া যায়। তখন তাদের চাচা বাড়িতে ছিলেন না।

শিশুর  চাচা আব্দুল খালিক বলেন, শিশুটির বাবা-মা বাড়িতে না থাকায় রাতে সে আমার কক্ষে ঘুমায়। সকালে তাকে ঘুমে রেখেই ভোর সাড়ে ৫টার দিকে আমি সিএনজি নিয়ে গ‍্যাস আনতে গোলাপগঞ্জ চলে যাই। পরে আমাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ঘটনাটি জানানো হয়।

Manual5 Ad Code

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের বলেন, আত্মহত্যার বিষয়টি অবিশ্বাস্য। একটি ছোট শিশু কেন আত্মহত্যা করবে। ঘটনাটি সন্দেহের সৃষ্টি করছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা যানা যাবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!