কমলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড খাসিয়া বর্ষবিদায় উৎসব সোমবার বড়লেখায় নিসচা’র সচেতনতা বার্তা সম্বলিত বর্ষ-পঞ্জিকার মোড়ক উন্মোচন কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে মহারাসলীলা মঙ্গলবার

কমলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ

  • সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

Manual8 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ এর আয়োজনে ৫ হাজার শিক্ষার্থীদের মাঝে  শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ  বিতরণ প্রদান করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর)  বিকাল ৩টায় উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীকে এ শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।

Manual5 Ad Code

গুড নেইবারস্ বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর এম. মাঈনুদ্দীন মাইনুলের সভাপতিত্বে ও একে বাংলা স্কুলের প্রধান শিক্ষক আনিসুজ্জামান মিজান এবং শিক্ষিকা মাহিমা আক্তার মুক্তার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন নাহার পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস, গুড নেইবারস বাংলাদেশ্ মৌলভীবাজার সিডিপির প্রকল্প ব্যবস্থাপক বিপুল রেমা প্রমুখ।

Manual4 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন সংস্থার শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের প্রধান রাজিয়া সুলতানা। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৫ হাজার শিক্ষার্থীর মাঝে এ শিক্ষা উপকরন দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews