মোল্লা আজাদ সরকারি কলেজের ৬৩ শিক্ষক-কর্মচারী রাজস্বখাতে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন

মোল্লা আজাদ সরকারি কলেজের ৬৩ শিক্ষক-কর্মচারী রাজস্বখাতে

  • বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ঐতিহ্যবাহী মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ৬৩ শিক্ষক-কর্মচারী রাজস্বখাতে স্থানান্তরিত হয়েছে। গত ৮ আগষ্ট২০১৮ তারিখে কলেজটি সরকারি করণ করা হয়। এরপর শিক্ষক-কর্মচারীর সনদ ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে গত ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তানজিলা খানম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরন বিধিমালা ২০১৮ এর বিধি ৫ ও ৬ মোতাবেক নিয়োগ প্রদান করেন।

Manual4 Ad Code

নিয়োগ বিধি মোতাবেক গত ১১ ডিসেম্বর ডিজির নিকট ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে কলেজের উপাধ্যক্ষ মাহবুবুল হক দুলু যোগদান করেন। এরপর ১২ ডিসেম্বর মঙ্গলবার সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে অনার্সের শিক্ষক-কর্মচারিসহ সরকারিকৃত ৬২ শিক্ষক কর্মচারী যোগদানপত্র জমার মাধ্যমে সকল শিক্ষক- কর্মচারি সরকারিভাবে নিয়োগ পেলেন। শিক্ষক-কর্মচারীর চাকুরী সরকারিকরণ হওয়ায় তারা উল্লাস প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ উপাধ্যক্ষ মাহবুবুল হক দুলু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়ে আজ তার বাস্তবায়ন করলেন। কলেজ ও শিক্ষক- কর্মচারীদের সরকারি করায় মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, শিক্ষা সচিব ও প্রয়াত সংসদ সদস্য ইসরাফিল আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। #

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!