মৌলভীবাজার-৪ ) আসনে ২ জনের মনোনয়নপত্র প্রত্যাহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

মৌলভীবাজার-৪ ) আসনে ২ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

  • রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে ২ জনের মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে। গতকাল ১৭ ডিসেম্বর রোববার জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তান মিয়া ও স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, ইসলামী ফ্রন্ট ও ইসলামী
ঐক্যজোটের তিনজন প্রার্থী।

জানা যায়, চা বাগান অধ্যুষিত ১৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভাসহ এ দু’টি উপজেলায় ভোটারদের বড় একটি অংশ চা শ্রমিক। এই আসনটিতে গত তিন দশক ধরে টানা ক্ষমতায় আওয়ামী লীগ। বিএনপি নির্বাচনে না আসায় দলের জন্য এটি সহজ জয়ের সম্ভাবনা। এই আসনে আওয়ামীলীগের শক্ত প্রতিদ্বন্ধী না থাকায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি’র বিজয় অতি সন্নিকটে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনায়াসে আগামী ৭ জানুয়ারী তিনি ৭ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন।

Manual1 Ad Code

এই আসনে অন্যদের ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন ও ইসলামী ফ্রন্টের আব্দুল মুহিত হাসানী দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্ধীতা করবেন।

Manual1 Ad Code

মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহীন আকন্দ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তান মিয়া ও স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের মনোনয়নপত্র প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!