কমলগঞ্জে সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জে সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

  • রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রস্তাবিত শাহ ইয়াছিন লোকগবেষণা ফাউন্ডেশনের সভাপতি, ৪নং শমশেরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সদ্য প্রয়াত মো: আব্দুল মছব্বির স্মরণে এক আলোচনা অনুষ্ঠিত হয়। শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪টায় শমশেরনগর ইউনিয়ন জনমিলন কেন্দ্রে প্রস্তাবিত শাহ ইয়াছিন লোকগবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

সভায় প্রধান আলোচক হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য প্রদান করেন বিশিস্ট লেখক-গবেষখ অধ্যক্ষ রসময় মোহান্ত। অধ্যাপক মো: ফজলুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক ম. মুমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রস্তাবিত শাহ ইয়াছিন লোকগবেষণা ফাউন্ডেশনের আহবায়ক কবি আব্দুস শহীদ সাগ্নিক। আলোচনায় অংশ নেন গবেষক শামসুদ্দিন আকবর, প্রভাষক কবি শাহাজান মানিক, জাহেদুল ইসলাম সানি, লেখক-সাংবাদিক হুমায়ুন রশিদ, সমাজসেবক শামসুল হক মিন্টু, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, শিক্ষক মিজানুল হক স্বপন, লোকগীতিকার ইউসুফ শাই, ইয়াছিন শাহ সাহিত্য পরিষদের সম্পাদক মাহবুবুর রশীদ চৌধুরী হিমু, লেখক ফখরুদ্দিন জাহেদ, রুহুল আমীন চুন্না, মহিউদ্দিন খান শাহান প্রমুখ।

Manual2 Ad Code

আলোচনায় বক্তারা বলেন, প্রস্তাবিত শাহ ইয়াছিন লোকগবেষণা ফাউন্ডেশনের সভাপতি, ৪নং শমশেরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সদ্য প্রয়াত মো: আব্দুল মছব্বির এর বর্ণাঢ্য জীবনের নানাদিক তুলে ধরে আলোকপাত করে। বক্তারা আরো বলেন, বিখ্যাত পীর ও মরমি কবি শাহ ইয়াছিনের লেখা এক হাজারের অধিক মুর্শিদী গান বিলুপ্তির পথে। এগুলো পৃষ্ঠপোষকতা ও সংরক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার ব্যবস্থা করা প্রয়োজন। ভক্তবৃন্দ অনুরাগী ও মুরিদানের নিকট হতে গানগুলো সংরক্ষণ করে প্রচারের ব্যবস্থা করার জন্য গুরুত্ব দেয়া হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!