বড়দিন উৎসবকে ঘিরে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে সাজ সাজ রব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

বড়দিন উৎসবকে ঘিরে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে সাজ সাজ রব

  • রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::  মৌলভীবাজারের কমলগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উৎসব পালনে প্রস্তুত গির্জাগুলোও। গোশালা, ক্রিসমাস ট্রি, যজ্ঞবেদি সাজানো হয়েছে বর্ণিল সাজে। শিশুদের জন্য নানা উপহার নিয়ে অপেক্ষায় সান্তা ক্লজ। কমলগঞ্জ উপজেলার ৪৪টি গির্জায় চলছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের আয়োজন। ঘরে ঘরে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। বড়দিন উৎসবটি পালন করতে গীর্জাগুলোতে সাজ সাজ রব বিরাজ করছে।

Manual8 Ad Code

কমলগঞ্জের সব গির্জায় নানা আলোয় সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। গির্জাগুলোতে রকমারি ফুলে সাজানো হচ্ছে যজ্ঞবেদি। যেখান থেকে প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করা হবে। গির্জায় অপেক্ষায় আছেন সান্তা ক্লজ। শিশুদের জন্য চকলেটসহ নানা উপহার সামগ্রী নিয়ে প্রস্তুত তিনি।

Manual4 Ad Code

রোববার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার বিভিন্ন গির্জায় গিয়ে দেখা গেছে, বড়দিনকে সামনে রেখে গির্জাগুলোতে চলছে শেষ মুুহুর্তের প্রস্তুতি। আলপনা একে নতুন করে রং করা, ধোয়ামোছার কাজের পাশাপাশি জীবানুনাশক স্প্রে ছিটাতে দেখা গেছে। এছাড়াও বিভিন্ন খাসিয়া পুঞ্জি, চা বাগানের গারো লাইন এলাকায় গীর্জাগুলো সাজাতে মেয়েরা আল্পনা একে সৌন্দর্য্য বাড়ানোর কাজ করে চলেছে।

কমলগঞ্জের লাউয়াছড়া খাসিয়া পুঞ্জি প্রেসবিটারিয়ান চার্চের সদস্য শাকিল পামথেত বলেন, প্রতিবছরের মতো এবারও আমরা জাঁকজমকভাবে বড়দিন উৎসব পালন করতে সবধরনের প্রস্তুতি প্রায় শেষ। রোববার রাত ১২.০১টায় গির্জায় সমবেত প্রার্থনার মধ্যদিয়ে বড়দিনকে বরনের আয়োজন অনুষ্ঠিত হবে।’

Manual5 Ad Code

সিলেট প্রেসবিটারিয়ান সিনডের সহ-সাধারণ সম্পাদক ফিলা পতমী বলেন, সব গির্জায় বড়দিনের বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। তিনি বলেন সাধারণত ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে বড়দিনের আগেরদিন পর্যন্ত প্রতিটি গির্জা ম-লীগুলোর আয়োজনে ঘরে ঘরে কীর্তন-প্রার্থনার সভা ব্যবস্থা করা হয়ে থাকে।

কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম জানান, বড়দিন উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রত্যেকটি চার্চের নিরাপত্তায় পোশাকে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য থাকবে। কোনো সমস্যা হবে না। তাছাড়া বড়দিন অনুষ্টান আয়োজনের সাথে যারা জড়িত আছেন তাদের সবার সাথে আমার নিয়মিত যোগাযোগ আছে। যদি তারা কোনো জায়গায় সমস্যা মনে করে এটা আমাদের জানালে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!