মৌলভীবাজারে তৃণমূল পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়নে গণশুনানি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

মৌলভীবাজারে তৃণমূল পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়নে গণশুনানি

  • রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারে তৃণমূল পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প’-এর আওতায় রোববার জেলার জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে এ গণশুনানির আয়োজন করে জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি।

Manual8 Ad Code

ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক ও ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় গণশুনানি অনুষ্ঠান সফল করতে এডভোকেসি নেটওয়ার্ক কমিটিকে সহায়তা প্রদান করে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন। জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন মইনুল ইসলাম শামীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিংকু চক্রবর্তীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হাবিবুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক শাহেদা আক্তার, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সদর উপজেলার চাঁদনীঘাট ইউপি চেয়ারম্যান আখতার উদ্দিন প্রমুখ।

গভার শুরুতে প্রকল্প সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর শাহজাহান মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘কাউকে বাদ দিয়ে নয়’-এর সিলেট ডিভিশনাল কোয়ালিশন কমিটির সভাপতি জালাল উদ্দিন রুমি। সামাজিক নিরীক্ষার মাধ্যমে সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে চিহ্নিত সমস্যার আলোকে অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তাদের কাছে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন অংশগ্রহণকারীরা। পরে সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রশ্নের উত্তর প্রদানসহ সমস্যা সমাধানের আশ্বাস দেন।

Manual8 Ad Code

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলার ৭টি উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির নেতৃবৃন্দ ও প্রকল্পের উপকারভোগী দলিত, প্রতিবন্ধী, হিজরা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!