শ্রীমঙ্গলে মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

শ্রীমঙ্গলে মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  • মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

Manual1 Ad Code
শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের কালিঘাট রোডে অবস্থিত বায়তুল আমান দারুল উলুম হাফিজিয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৩ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।
বায়তুল আমান দারুল উলুম হাফিজিয়া মাদরাসা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শাহিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব রাখেন শ্রীমঙ্গল পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ জিনু মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি মাওলানা আয়েত আলী, মোঃ হানিফ চৌধুরী, দারুল আজহার ইনস্টিটিউট এর প্রিন্সিপাল সোহাইল আহমদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক এহসান বিন মুজাহির প্রমুখ।
মাদরাসার রেজিস্ট্রার মাওলানা মাহবুবুল আলম বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, উন্মুক্ত প্রশিক্ষণ কোর্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্রেস্টসহ চলতি বছরের সেরা ২৩জন মহিলা অভিভাক-কে ‘উম্মুল খাস্সাতু’ পু্রস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে মহিলা অভিভাবকদের জন্য পৃথক আয়োজন ছিল। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা অভিভাবক মায়েদের হাতে ‘উম্মুল খাস্সাতু’ সম্মাননা স্মারক তুলে দেন শ্রীমঙ্গল পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার।
প্রসঙ্গত, মাদরাসাটি ২০২১ সালের ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!