কমলগঞ্জে বোরো চাষের জন্য কৃষকের উদ্যোগে ক্রসবাঁধ নির্মাণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে বোরো চাষের জন্য কৃষকের উদ্যোগে ক্রসবাঁধ নির্মাণ

  • শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের নিম্নাঞ্চল কেওলার হাওরে চলতি মৌসুমে বোরো চাষের জন্য কৃষকদের উদ্দ্যোগে ২০০ ফুট ক্রস-বাঁধ নির্মাণ করা হয়েছে।

Manual8 Ad Code

জানা যায়, মৌলভীবাজারে মাতারকাপন এলাকায় মনু নদীর মনু ব্যারেজের গেট বন্ধ করার কারণে কেওলার হাওর দিয়ে বয়ে চলা লাঘাটা নদীর পানি বৃদ্ধি পেয়ে হাওরের মধ্যে অতৈই পানি জমে আছে। অতিরিক্ত পানির কারনে কৃষকেরা প্রায় ২৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করতে পারছেন না। বোরোধান চাষ করার জন্য নদীর পানি হাওরে প্রবেশ করতে না পারে এ জন্য এলাকার কৃষকেরা মিলে প্রায় ২০০ ফুট ক্রস-বাঁধ নির্মাণ করছেন।

Manual2 Ad Code

কৃষকেরা জানান, কেওলার হাওরের মুখে লাঘাটা নদীতে ক্রস বাঁধ না থাকার কারনে হাওরের নিম্নাঞ্চলে অতিরিক্ত পানির কারনে বোরোধান চাষ করা যাচ্ছে নাা। সরকারের বিভিন্ন দপ্তরে বলে কাজ না হওয়ায় আমরা নিজেরাই এখন বাঁধ নির্মাণ করছি।

কৃষক মনসুর খান বলেন, কেওলার হাওরে প্রতিবছর বোরো আবাদ করা হয়। নিম্নাঞ্চল এলাকা থাকায় কৃষকরা মূলত বোরো চাষাবাদে নির্ভরশীল। হাওরের মুখে লাঘাটা নদীর ক্রসবাঁধ না থাকায় ইচ্ছে মতো নদীর পানি হাওরে ঢুকে যায়। অতিরিক্ত পানির জন্য আমরা বোরোধান আবাদ করতে বাঁধাগ্রস্ত হতে হয়। সরকারি কোন সহযোগিতা না পেয়ে আমরা কৃষকেরা নিজেরাই বাঁধ নির্মাণ করছি।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!