কমলগঞ্জে সিপিএসটি-২০ প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টে হবিগঞ্জ চ্যাম্পিয়ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

কমলগঞ্জে সিপিএসটি-২০ প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টে হবিগঞ্জ চ্যাম্পিয়ন

  • শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান মাঠে অনুষ্ঠিত সিপিএস টি-২০ প্রাইজমানি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৩ এ হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত ফাইনালে শ্রীমঙ্গল ক্রিকেট একাদশকে ৪ উইকেটে হারিয়ে হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হয়।

Manual8 Ad Code

খেলা শেষে শমশেরনগর ক্রিকেট পরিবার (সিপিএস) এর সভাপতি প্রবাসী শিবলী আহমদ চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফাইনাল খেলা উপভোগ করে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি বিতরণ করেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাউর রহমান। একই সাথে চ্যাম্পিয়ন হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমিকে প্রাইজমানি নগদ ১ লাখ টাকা ও রানার্স আপ শ্রীমঙ্গল ক্রিকেট একাদশকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন।

উল্লেখ্য, জাতীয় দলের সাবেক ও বয়স ভিত্তিক জাতীয় দলের কৃতি খেলোয়াড়দের অংশগ্রহণে মাসব্যাপী এ আয়োজনের সফল সমাপ্তি হয় শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায়। ফাইনাল খেলায় প্রথমে বেট করতে নেমে ৯ উইকেট হারিয়ে রান সংগ্রহ করে ২৮২। জবাবে হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমি ১৯ ওভারে ৬ উইকেটে রান সংগ্রহ করে ১৮৬।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!