কুলাউড়ায় এক স্কুল ছাত্র বলাৎকারের শিকার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ১৫ অস্বচ্ছল নারী কুলাউড়ায় উত্তরবাজার যুব সমাজের’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

কুলাউড়ায় এক স্কুল ছাত্র বলাৎকারের শিকার

  • সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়ার কর্মধা ইউনিয়নের মনসুরপুর গ্রামে মোবাইল কার্ড এনে দেয়ার কথা বলে ডেকে নিয়ে ১১ বছরের এক স্কুল ছাত্রকে বলাৎকার করেছে এক বখাটে। এব্যাপারে শিশুটির নানী বাদী হয়ে ৭ সেপ্টেম্বর সোমবার বিকেলে থানায় অভিযোগ দায়ের করেছেন। সে মনসুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

Manual5 Ad Code

মামলা সূত্রে জানা যায়, ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে আহমদ আলী নামক এক বখাটে ছেলেটিকে মিনিট কার্ড এনে দেয়ার জন্য ডেকে নিয়ে একটি একটি খালি ঘরের মধ্যে জোরপূর্বক বলাৎকার করে। ছেলেটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ছেলেটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ছেলেটির নানী জয়তুন বিবি বাদী হয়ে এব্যাপারে কুলাউড়া থানায় অভিযোগ দায়ের করেন।

Manual6 Ad Code

এ বিষয়ে ভোক্তভোগীর নানী জয়তুন বিবি বলেন, ছেলেটির মা প্রবাসে থাকাতে ছেলেটি নানার বাড়ীতে বসবাস করে। এর সাথে এমন খারাপ কাজ করা হয়েছে। সে এলাকায় লজ্জায় মুখ দেখাতে পারেন না। চিকিৎসার জন্য মৌলভীবাজার থাকায় থানায় মামলা দিতে দেরি হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী রকিব মিয়া বলেন, ঘটনাটি অত্যন্ত নেক্কারজনক। তিনি আরও বলেন সাক্ষী হওয়াতে অভিযুক্ত আহমদ আলী নানাভাবে হুমকি দিচ্ছে।

Manual6 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, অভিযোগের বিষয়ে ০৭ সেপ্টেম্বর বিকেলে মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০৭)। আসামীকে ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। #

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!