কমলগঞ্জ হাসপাতালে বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জ হাসপাতালে বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগী

  • বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: গত কয়েকদিনের প্রচন্ড ঠান্ডায় কাবু হয়ে পড়েছেন চা শ্রমিক ও নিম্ন আয়ের লোকজন। অভাব দেখা দিয়েছে গরম কাপড়ের। জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বুধবার শ্রীমঙ্গল আবহাওয়া অফিসে সর্বনিম্ম তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

জানা যায়, চা বাগান ও বনাঞ্চল অধ্যুষিত থাকায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শীতের প্রাদুর্ভাব থাকে বেশি। প্রচন্ড শীতে কাবু হয়ে পড়ছেন চা শ্রমিকসহ নিম্ন আয়ের পরিবার সদস্যরা। এদের মধ্যে শিশু ও বয়োবৃদ্ধরা ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে রোগীর ভীড় বাড়ছে। দরিদ্র পরিবার সদস্যদের মধ্যে গরম কাপড়েরও অভাব রয়েছে। গত তিন, চারদিন ধরে দিনভর কূয়াশাচ্ছন্ন পরিবেশ ছিল। রোদের আলো দেখা যায়নি। গতকাল বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি এবং মঙ্গলবার ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

Manual5 Ad Code

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বুধবার হাসপাতালে ২০ জন শিশু রোগীর মধ্যে ১৪ জনই ঠান্ডায় আক্রান্ত ছিল। তাছাড়া চা বাগানসহ দরিদ্র পরিবার সদস্যদের মধ্যে রোগের প্রকোপ বেশি।

Manual8 Ad Code

গাছ গাছালি ও সবুজে ঘেরা থাকায় চা বাগান সমুহে সাধারণত শীত, মৃদু বাতাস ও কূয়াশাও তুলনামূলক বেশি থাকে। ফলে প্রচ- ঠান্ডার সময়ে কাবু হয়ে পড়েন চা শ্রমিকদের একটি বৃহদ অংশ। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে হাড় কাঁপানো শীতে তারা খুবই কষ্টে দিনযাপন করছেন।

Manual2 Ad Code

চা শ্রমিকরা জানান, স্বল্প আয় থাকায় গরম কাপড় কেনা তাদের অধিকাংশেরই সামর্থ্যের বাইরে। শীত নিবারনে এসব পরিবার সদস্যরা ঘরের ভেতরে ও বাইরে খড়খুঁটো দিয়ে আগুন জ্বালিয়ে শরীরে গরমের ভাপ লাগান।

শমশেরনগর কানিহাটি চা বাগানের শ্রমিক নেতা সীতারাম বীন বলেন, প্রচন্ড শীতে চা বাগানে শিশু ও বয়স্করা দুর্ভোগ পোহাচ্ছেন। গরম কাপড়রেও যথেষ্ট অভাব রয়েছে। ঠান্ডায় চা বাগানে রোগব্যাধীও বাড়ছে। তিনি কোম্পানীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের দাবি জানান।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগের চিকিৎসক শুকতারা এ্যানি বলেন, হাসপাতালে ভর্তির অধিকাংশই ঠান্ডাজনিত রোগী। এদের মধ্যে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্তদের মধ্যে শিশু রোগী সবচেয়ে বেশি।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!