কমলগঞ্জে ইউপি চেয়ারম্যানের পারিবারিক উদ্যোগে শীতবস্ত্র প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ১৫ অস্বচ্ছল নারী

কমলগঞ্জে ইউপি চেয়ারম্যানের পারিবারিক উদ্যোগে শীতবস্ত্র প্রদান

  • রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে এক ইউপি চেয়ারম্যানের পারিবারিক উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থী, বিভিন্ন বাজারের নৈশ প্রহরী ও বয়স্ক মহিলা, দিনমজুর ও ছিন্নমুল অসহায় লোকদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়েছে।

Manual8 Ad Code

উপজেলার আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেনের পারিবারিক উদ্যোগে শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১২টায় তার আধকানি গ্রামের নিজ বাড়িতে হযরত জালাল শাহ (রঃ) হাফিজিয়া মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী, আদমপুর বাজার, নৈনারপার বাজার ও আধকানী নতুন বাজারের নৈশ প্রহরীদের মাঝে জ্যাকেট, কম্বল, জুতা, মোজা ইত্যাদি শীতবস্ত্র প্রদান করা হয়। এ সময় ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন ও তার পরিবারের সদস্য ছাড়াও নৈনারপার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোজাহিদুল ইসলাম, আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ,এস,এম, কাইয়ুম, সমাজকর্মী সাইদুল ইসলাম চঞ্চল, মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সারা দেশের মতো মৌলভীবাজারের কমলগঞ্জে হঠাৎ করেই ঝেঁকে বসেছে তীব্র শীত। ঠান্ডা বাতাসে জবুথবু অতিদরিদ্র ও খেটে খাওয়া মানুষ। এতে সবচেয়ে দদুর্ভাগে আছেন নিম্ন আয়ের মানুষ। তাদের কথা চিন্তা করে এই মানুষের পাশে দাঁড়ান আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদাল হোসেন।

Manual8 Ad Code

এ ব্যাপারে আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন বলেন, গত কয়েক দিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে কমলগঞ্জে। হাড় কাঁপানো প্রচ- শীতে সাধারন মানুষের জনজীবন বিপর্যস্ত অবস্থায় দেখা দিয়েছে। তাদের কথা চিন্তা করে প্রতি বছরের ন্যায় এবারও আমাদের পরিবারে সকল সদস্যদের সহযোগীতায় বিভিন্ন বাজারের নাইটগার্ড, শিক্ষা প্রতিষ্টানের নাইট গার্ড, মাদ্রাসার ছাত্র, বয়স্ক মহিলা, দিনমজুর ও ছিন্নমূল অসহায় মানুষের হাতে শীতের জ্যাকেট, মোজা, জুতা, কম্বল তুলে দিয়েছি। শীতবস্ত্র পেয়ে মানুষগুলো কত আনন্দ উল্লাস করতে দেখা গেছে। এসব দেখে খুবই ভালো লাগছে। সবসময় আমরা এসব মানুষের পাশে থাকতে চাই।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!