কুলাউড়ায় ওরুসের নামে অশ্লিলতা বন্ধের দাবী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়ায় ওরুসের নামে অশ্লিলতা বন্ধের দাবী

  • রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পুশাইনগর বাজার সংলগ্ন মাঠে ওরসের নামে অশ্লিলতা ও যাত্রাপালা বন্ধের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন স্থানীয় পঞ্চায়েত কমিটির লোকজন। একই আবেদন কুলাউড়া থানার ওসি ও স্থানীয় চেয়ারম্যান বরাবর দেওয়া হয়েছে।

এদিকে ওরসকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ওরুসকে কেন্দ্র করে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।

Manual4 Ad Code

জানা যায়, বিগত কয়েক বছর যাবত পুশাইনগর বাজারের পাশে অবস্থিত হযরত মাতাই শাহ (র:) মাজারকে কেন্দ্র ওরস শুরু করেন স্থানীয় কয়েকজন। বিষয়টি নিয়ে সচেতন মহল শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসলেও আয়োজকরা কোন কর্ণপাৎ করেনি। বর্তমানে এখানে ওরসের নামে প্রকাশ্যে অশ্লিলতা ও যাত্রাপালার মতো উত্তাল নৃত্য শুরু করেছে তারা। মাদক সেবন, জোয়ার আসরসহ মাঝরাতে অসামাজিক কার্যকলাপ শুরু হয়। এছাড়াও বিগত দিনে ওরুসের সময় একাধিক মারামারি ও রক্তপাতের ঘটনাও ঘটেছে।

Manual8 Ad Code

স্থানীয় লোকজন জানান, ওরসের সময় আগত লোকজন রাতের বেলায় মাদক সেবন করে যত্রতত্র মল-মূত্র ত্যাগ করে এবং অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে মাজার ও কবরস্থানের পবিত্রতা বিনষ্ট করে। এমন অসামাজিক আয়োজন ধর্মীয় ভাবগাম্ভীর্যের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আঘাত হানে। এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে গত ৩-৪ বছর থেকে এটি বন্ধ রয়েছে। একটি মহল এবারও ওরুস করার জন্য উদ্যোগ নিয়েছে। এইবার ওরস করা হলে তাতে বিশৃঙ্খলার সৃষ্টি হবে, যা বড় ধরণের সংঘাতে রূপ নিতে পারে। এ নিয়ে এলাকার লোকজন চরম আতঙ্কের মধ্যে আছেন।

Manual7 Ad Code

জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রব মাহাবুব জানান, স্থানীয় কয়েকটি পঞ্চায়েত ছাড়াও ইউনিয়নের বিভিন্ন এলাকার লোকজন আমার কাছে ওরস বন্ধের দাবী নিয়ে আসছেন। ওরসকে কেন্দ্র করে এলাকায় এখন দুটি পক্ষ যে মুখোমুখি, তা স্পষ্ট বুঝা যাচ্ছে। আশা করছি ইউএনও মহোদয় তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!