কুলাউড়ায় মুকুন্দপুর নেছা খাতুন মহিলা হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন ও ছবকদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

কুলাউড়ায় মুকুন্দপুর নেছা খাতুন মহিলা হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন ও ছবকদান

  • শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে লন্ডন প্রবাসী ফুল মিয়ার অর্থায়নে ৯ ফেব্রুয়ারী (শুক্রবার) ৩ টায় মুকুন্দপুর নেছা খাতুন মহিলা হাফিজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন ও ছবক দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুস ছামাদের সভাপতিত্বে ও আব্দুল আজিজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার ২ কুলাউড়া আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন লন্ডনের আল হিরা জামে মসজিদের খতিব এবং সুনান একাডেমি এর প্রিন্সিপাল ও পরিচালক হযরত মাওলানা বশির উদ্দীন। প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী ফুল মিয়া।

Manual5 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আকবর আলী সুহাগ, সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্তজ আলী, প্রেস ক্লাব কুলাউড়ার সহ সম্পাদক সাংবাদিক মোঃ তাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য নোমান আহমদ, ইউপি সদস্য সেলিম আহমদ, ইউপি সদস্য লিটন হোসাইন, সাবেক ইউপি সদস্য এস কে লুৎফুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালিক, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাতাব মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সৈয়দ রুহুল আমীন, আকবর আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া ডিগ্রী কলেজের সাবেক ভিপি আব্দুল মুহিত সোহেল, চৌধুরী বাজার কুতুব শাহ আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল বাশার, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রুহুল আমীন, রমজান আলী, এস রুজেল, হাফিজ ইন্তাজ আলী, হাফিজ সারয়ার আলম রাজু। ছবক প্রদান করেন পুরশাই হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফিজ আনসার উদ্দীন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!