কুলাউড়ায় ৩ জনকে বড় অঙ্কের জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জেনেভায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ব্যারিস্টার জহরত আদিব এমপির ফলপ্রসূ বৈঠক ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন শনিবার আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন আত্রাইয়ে জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা নাগেশ্বরীতে ওয়াল্ড মিশনের উদ্যোগে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা  ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন ১৪ নভেম্বর মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা- জুড়ীতে ছিনতাইকারির কবলে মহিলা পুলিশ সদস্য এসএসবিসি প্রকল্পের উদ্যোগে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে সামাজিক কর্মপরিকল্পনা সভা কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা জুড়ীর জাম্বুরার কদর সারাদেশে

কুলাউড়ায় ৩ জনকে বড় অঙ্কের জরিমানা

  • সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় হাকালুকি হাওর থেকে বাণিজ্যিকভাবে মাটি কাটা, সরকারি জলাধার মাটি ফেলে ভরাট ও হালকা যান চালানোর ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভারী যান চালানোর অপরাধে রোববার (১৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী অভিযান চালিয়ে ৩জনকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Manual3 Ad Code

উপজেলার ভূকশিমইল ও কাদিপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এ সময় তাকে থানা পুলিশের একটি দল তাকে সহায়তা করে।

Manual2 Ad Code

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, উপজেলার ভূকশিমইল ইউনিয়নের হাকালুকি হাওড় থেকে বাণিজ্যিকভাবে মাটি কাটার অপরাধে আমিন উদ্দিনকে ১ লাখ ৫০ হাজার টাকা, কাদিপুর ইউনিয়নের চুনঘর এলাকায় সরকারি জলাধার মাটি ফেলে ভরাট করার অপরাধে গোলাম মোস্তফাকে ৩০ হাজার টাকা ও হালকা যান চালানোর ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভারী যান চালানোর অপরাধে পাপন দাসকে ১০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews