কমলগঞ্জে শিশু অধিকার বাস্তবায়ন বিষয়ক সংলাপ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ১৫ অস্বচ্ছল নারী কুলাউড়ায় উত্তরবাজার যুব সমাজের’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

কমলগঞ্জে শিশু অধিকার বাস্তবায়ন বিষয়ক সংলাপ

  • সোমবার, ১১ মার্চ, ২০২৪

Manual1 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কিত জবাবদিহিতা বিষয়ক সংলাপ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আর. ডব্লিউ. ডি. ও) এর আয়োজনে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ওয়াই মুভস প্রকল্প এর আওতায় সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টায় পিছিয়ে পড়া শব্দকর সম্প্রদায়ের শিশুদের নিয়ে সরকারি-বেসরকারি সুশীল সমাজের ব্যাক্তিবর্গদের সাথে উপজেলা পরিষদ হলরুমে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
স্থানীয় পর্যায়ে শিশুদের মতবিনিময় সংলাপে শিশুরা তাদের সমস্যাগুলো তুলে ধরেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বাল্যবিবাহ, স্যানিটেশন, বেকারত্বের কথা উপস্থাপন করে। স্থানীয় সরকারি ব্যক্তিবর্গ শিশুদের অধিকার বাস্তবায়নে কাজ করবেন এবং যতদ্রুত সম্ভব তা সমাধানের চেষ্টা করবেন বলে শিশুদের সাথে মত প্রকাশ করেন।
স্থানীয় পর্যায়ে সরকারি বেসরকারি দায়িত্ব বাহকদের সাথে শিশু সংলাপ অধিবেশনে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-আর.ডব্লিউ.ডি.ও এর নির্বাহী পরিচালক সমিতা বেগম মিরার সভাপতিত্বে প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহ ও এডমিন এন্ড একাউন্টস অফিসার মহসিন রেজার যৌথ সঞ্চালনায় সংলাপে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সিলেট এমসি কলেজের অধ্যাপক ড. এ, কে, আজাদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মাসুদ ভুঁইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন। আলোচনায় অংশ নেন প্রভাষক রাবেয়া খাতুন, প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাশ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আশরাফুজ্জামান, শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রতাপ শব্দকর, তিলকপুর গ্রামের ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স-এনসিটিএফ কমিটির সভাপতি সুমী রানী কর, স্কুল শিক্ষার্থী সুবর্ণা রানী কর, বিউটি রানী কর, মিতালী রানী কর, ইতি রানী কর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!