কুলাউড়ায় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ১৫ অস্বচ্ছল নারী কুলাউড়ায় উত্তরবাজার যুব সমাজের’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

কুলাউড়ায় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা

  • বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

Manual3 Ad Code

এইবেলা ডেক্স, কুলাউড়া  ::

Manual8 Ad Code

কুলাউড়ায় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করার অপরাধে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে এবং স্বাস্থ্যবিধি না মানায় দুই ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

জানা যায়, উপজেলার ব্রাহ্মণবাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য যাচাই করা হয়। এসময় অধিক মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে বাজারের ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এছাড়াও স্বাস্থ্যবিধির শর্ত ভঙ্গ করে মাস্ক পরিধান না করায় দুই জনকে আরও ৭ শত টাকা অর্থদণ্ড আরোপ করে তা আদায় করা হয়।

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী ভ্রাম্যমান আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হবে, এবং এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!