কুলাউড়ায় একাধিক মামলার পলাতক আসামী শাওন পুলিশের ধরাছোঁয়ার বাইরে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়ায় একাধিক মামলার পলাতক আসামী শাওন পুলিশের ধরাছোঁয়ার বাইরে

  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া :: বিভিন্ন মামলার আসামী কুলাউড়ার মুহিদুর রহমান শাওন এখনোও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পুলিশ বলছে, শাওনকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। মুহিদুর রহমান শাওন কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন গ্রামের মৃত মোহাম্মদ আলী মধু মিয়ার ছেলে। স্থানীয় এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে সে জড়িত।

জানা গেছে, ২০২৩ সালের ১৮ ডিসেম্বর রাতে কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের তিলাশীজুড়া গ্রামে রবিরবাজার সড়কে ব্রিজের উপর উপজেলার ব্রাহ্মনবাজার ইউনিয়নের শেরপুর গ্রামের বাসিন্দা মৃত আছদ্দর আলীর ছেলে তৌহিদুল হায়দার (৩৬) কে প্রাণে হত্যার উদ্দেশ্য হামলা চালানো হয়। পরে এ ঘটনায় ২০ ডিসেম্বর তিনজনকে অভিযুক্ত করেমামলা (নং-১৮, ২০/১২/২০২৩) দায়ের করেন হামলার শিকার
তৌহিদুল হায়দার।

মামলা সূত্রে জানা যায়, তৌহিদুল হায়দার একজন ব্যবসায়ী। তাঁর কয়েকটি হারভেস্টার কমবাইন্ড (ধান কাটার) মেশিন রয়েছে। তিনি বিভিন্ন জায়গায় মেশিন ভাড়া দিয়ে থাকেন। ঘটনার এক সপ্তাহ পূর্বে মুজাহিদুল ইসলাম হারভেস্টার মেশিন ভাড়া নিতে আসলে তৌহিদুল হায়দার মেশিন ভাড়া না দেয়ায় তার উপর ক্ষিপ্ত হয়ে চলে যায় মুজাহিদুল। এই ঘটনার জেরে ১৮ ডিসেম্বর রাতে সিএনজি যোগে তৌহিদুল ইসলাম নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে পূর্ব পরিকল্পিতভাবে সিএনজি গতিরোধ করে তৌহিদুল হায়দারের ওপর হামলা চালায় নর্তন গ্রামের মৃত মোহাম্মদ আলী মধু মিয়ার ছেলে মুহিদুর রহমান শাওন (২৫), একই এলাকার ইসমাইল আলীর ছেলে মুজাহিদ ইসলাম (২৭), ও মানিক মিয়ার ছেলে রুবেল মিয়া (৪১) সহ অজ্ঞাতনামা কয়েকজন যুবক।

এসময় তৌহিদুল হায়দারের সাথে থাকা ৫৫ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা। হামলায় গুরুতর আহত তৌহিদুল হায়দার প্রথমে কুলাউড়া হাসপাতালে ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালেচিকিৎসা নেন। পুলিশ মামলার আসামী মুজাহিদুল ইসলাম ও রুবেল মিয়াকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে। আর অন্যতম আসামী মুহিদুর রহমান শাওন পুলিশী ধরাছোঁয়ার বাইরে চলে যান।

এদিকে কুলাউড়া থানা পুলিশ মামলাটি তদন্ত করে চার্জশিট আদালতে প্রেরণ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এস আই মোঃ আমির উদ্দিন। সম্প্রতি আদালত মামলার অন্যতম আসামী মুহিদুর রহমান শাওনের উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Manual4 Ad Code

এদিকে চলতি বছরের ২৫ মার্চ রাজনগর থানার মাথিউরা চা বাগান এলাকায় কুলাউড়া-মৌলভীবাজার সড়কে রাজনগর উপজেলার হাজীনগর চা-বাগান এলাকার বাসিন্দা মৃত কুদ্দুস মিয়ার ছেলে মোঃ জলিল মিয়া (৩৮) এর উপর পূর্ব শত্রুতার জেরে হামলা চালায় নর্তন গ্রামের মৃত মোহাম্মদ আলী মধু মিয়ার ছেলে মুহিদুর রহমান শাওন ও একই এলাকার মানিক মিয়ার ছেলে রুবেল মিয়া। হামলায় গুরুতর আহত জলিল মিয়া প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নেন। এই ঘটনায় মুহিদুর রহমান শাওন ও রুবেল মিয়াকে অভিযুক্ত করে রাজনগর থানায় মামলা (নং-১৭, ২৮/০৩/২০২৪) দায়ের করেন হামলার শিকার জলিল মিয়া।

এদিকে হামলার ঘটনায় থানায় মামলা হলে মামলা তুলে নিতে তৌহিদুল হায়দারকে প্রাণনাশের হুমকি প্রদান
করেন মুহিদুর রহমান শাওন ও রুবেল মিয়া। পরে নিরাপত্তাহীনতার কারণে গত ২০ মার্চ মৌলভীবাজার সদর থানায় একটি সাধারন ডায়েরি করেন তৌহিদুল হায়দার।

Manual2 Ad Code

এদিকে মুহিদুর রহমান শাওনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় আরেকটি মামলা (নং- ১৩৮/২৪ইং) দায়ের করেন আমির আলী নামের আরেক ব্যক্তি।

Manual6 Ad Code

একাধিক সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় প্রতারণা ও মারামারির ঘটনায় মুহিদুর রহমান শাওনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

Manual6 Ad Code

এ বিষয়ে আসামী মুহিদুর রহমান শাওন মুঠোফোনে জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো মিথ্যা।

কুলাউড়া থানার এস আই মোঃ আমির উদ্দিন বলেন, পলাতক আসামী শাওনকে গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। আশা করছি খুব দ্রত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!