কাতারে কুলাউড়ার দুই সাংবাদিক সংবর্ধিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাতারে কুলাউড়ার দুই সাংবাদিক সংবর্ধিত

  • শুক্রবার, ১০ মে, ২০২৪

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  মধ্যপ্রাচ্যের দেশ কাতারে কুলাউড়ার দুই সাংবাদিককে সংবর্ধিত করা হয়েছে। কালের কণ্ঠের প্রতিনিধি মাহফুজ শাকিল ও কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ (২০২৪) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার নিউজ কভারেজ করার জন্য কাতার যাওয়ায় কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা ও আলোচনা সভা আয়োজন করা হয়।

গত ৪ মে শনিবার দোহার ফিরোজ আব্দুল আজিজ আলিফ রেষ্টুরেন্টে কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম চৌধুরী জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন সিদ্দিকী জসিম ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালিকের যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক মাহফুজ শাকিল ও মহি উদ্দিন রিপন।

Manual5 Ad Code

এসময় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ বাবুল আহমেদ, উপদেষ্ঠা মোঃ জয়নাল আবেদিন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাতার টিভি চ্যানেলে কর্মরত আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আজমল আলী, লেবু মিয়া, শাহজালাল শাহপরানস্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ হারুন, মরহুম মনছব আলী ছাতা পীর স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মাহতাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, আতিক আহমদ, ফয়াজ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, বিলকুছ সিদ্দিকী, ফুল সিদ্দিকী, শাহা আব্বাস, কয়েস আহমেদ, আব্দুল জলিল, খোকন, সাব উদ্দিন, তেরাব আলি, আব্বাস উদ্দিন, কামরুল ইসলাম ছায়েম আহমদ, মাহি উদ্দিন, জাবেদ আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

এসময় সংবর্ধিত দুই সাংবাদিক প্রবাসীদের ও দেশে থাকা তাদের স্বজনদের যেকোন বিপদে পাশে থেকে সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!