ব্যাড বয় হয়ে পর্দায় আসছেন সীমান্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

ব্যাড বয় হয়ে পর্দায় আসছেন সীমান্ত

  • সোমবার, ২৭ মে, ২০২৪

Manual4 Ad Code

এইবেলা বিনোদন :: ব্যাড বয় চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন এল আর খান সীমান্ত। সম্প্রতি ‘ব্যাড গার্লস’ ওয়েব সিরিজে  চুক্তিবদ্ধ হয়ে কাজে যোগ দিয়েছেন তিনি। সুঠাম দেহের অধিকারী ও লম্বা এ অভিনেতা খুব কম দেখা যায় আমাদের দেশীয় সিনেমায় । সিনেমা প্রেমিরা তামিল, তেলেগু অভিনেতা হিসেবেও তাকে আখ্যা দিয়ে থাকে।  তিনিও কাজের মাধ্যমে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার তার নিপুণ অভিনয়ে মাতিয়ে তুলতে সেলিম রেজার পরিচালনায় গীতিকার ও লেখক অনুরুপ আইচের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে ওয়েব সিরিজ ব্যাড গার্লসের ব্যাড বয় হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন ছয় ফুট লম্বা এবং মুখ ভর্তি দাড়ি, গোঁফ রাখা এই অভিনেতার।

Manual8 Ad Code

ব্যাড গার্লস এ অভিনয় প্রসঙ্গে এল আর খান সীমান্ত বলেন, আমি ইতিমধ্যে ১৫ টির অধিক চলচ্চিত্রে কাজ করেছি। বরাবর দর্শক আমাকে ভালো ভাবে গ্রহণ করেছেন। আশা করি এ সিরিজেও তার ব্যতিক্রম হবেনা। এ ওয়েব সিরিজটিতে আমার চরিত্র চমৎকার। দর্শকদের কাছে গ্রহনযোগ্য হবে।

Manual7 Ad Code

বাংলাদেশ চলচ্চিত্রে ১৫ টির অধিক ছবিতে অভিনয় নৈপুণ্যে বাজিমাত করেছেন।তার উল্লেখযোগ্য সিনেমা হলো, লিডার আমি বাংলাদেশ, কিলহিম, লিপিস্টিক, মায়া দ্যা লাভ।

বিশেষ করে দেশের ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত প্রিয়তমা ছবিতে দর্শকদের সামনে ভিন্ন আঙ্গিকে নিজেকে তুলে ধরেন।তাছাড়া চমৎকার অভিনয় শৈলীর মাধ্যমে তিনি নেটিজেনদের মুখে বাহবা প্রশংসা কুড়িয়েছেন। একের পর এক চলচ্চিত্রে অভিনয়ে নিজের চরিত্র ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন।

Manual6 Ad Code

সীমান্তের মুক্তি প্রতিক্ষিত সিনেমা হচ্ছে প্রেম পুরাণ, রিভেঞ্জ, মাসুদ রানা সহ আরো কয়েকটি।সম্প্রতি অপারেশন জ্যাকপট ও স্বয়ম্বর নামে একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছি। এছাড়া জাজ মাল্টিমিডিয়ার ছবি অপারেশন চিতা খুব শিঘ্রই শুরু হবে।

ব্যাড গার্লস ওয়েব সিরিজে এল আর খান সীমান্ত সহ আরো অভিনয় করছেন শিবা শানু, আমান রেজা, শিরিন শিলা, তানিন সুভা, নির্জনা, ডন, কমল, তুহিন খান, সাদিকুর শিমুল, আইরিন ইরানী, জেরিন ইসলাম, প্রিয়া অনন্যা, পারিসা জান্নাত, তাসনিম ঐশী, তানিয়া হৃদি, শান্তা ইসলাম, ইসরাত জাহান সুমাইয়া খন্দকার তৃষ্ণা, অঞ্চল ইসলাম, জারা, পলাশ, রিমন রেন, মুক্তা হাসান, ফারিয়া চৌধুরী প্রমুখ।

সিনেটেক মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ব্যাড গার্লস প্রযোজনা করেছেন সিনেটেক মাল্টিমিডিয়া।আর এটি প্রচারিত হবে সিনেটেক মাল্টিমিডিয়ার ওটিটি মাধ্যমে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!