‘আমি কষ্টকর ও অগোছালো জীবন চাইনা – প্রভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

‘আমি কষ্টকর ও অগোছালো জীবন চাইনা – প্রভা

  • মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক :: মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ফেসবুক পোস্টে জানিয়েছেন ‘আমি কষ্টকর ও অগোছালো জীবন চান না। পোস্টে উঠে এসেছে আরো নানা আবেগ অনুভূতি বহি:প্রকাশ।

Manual1 Ad Code

এ অভিনেত্রী ১৯ বছরের ক্যারিয়ারে অনেক  আলোচিত ও  সমালোচিত হয়েছেন। কখনও কাজ নিয়ে আবার কখনও ব্যাক্তি জীবন নিয়ে। এ অভিনেত্রী ক্যারিয়ারের শুরুর দিকে তুমুল ব্যস্ততায় দিন পার করলেও এখন নিজের ইচ্ছায় কাজ কমিয়ে দিয়েছেন।

বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে প্রভা সবার নজর কাড়েন। এরপর নাটক, টেলিছবিতে কাজ করে ব্যস্ত সময় পার করেছেন। বর্তমানে নিজেকে আর সেভাবে অভিনয়ে ব্যস্ত রাখেন না। গল্প পছন্দ হলে নাটক বা টেলিছবির কাজ করেন। আবার মাঝেমধ্যে ওটিটিতেও দেখা যায়।

দুই দশকে তার উপলব্ধি, তিনি এই জীবনে কী চান, তা জানেন না। সত্যি সত্যিই জানেন না। নিজের ফেসবুক পোস্টে এমনটাই জানালেন এই অভিনয়শিল্পী ও মডেল।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে প্রভা নিজের উপলব্ধি প্রকাশ করে বললেন, ‘হয়তো আমি এখনো জানি না, আমার এই জীবনে আমি ঠিক কী চাই। কিন্তু আমি সত্যিই জানি, আমি কী চাই না।’

Manual3 Ad Code

প্রভার এই না চাওয়ার তালিকায় একাধিক বিষয় প্রাধান্য পেয়েছে। ফেসবুক লেখা সেই তালিকায় তিনি বলেছেন, ‘আমি কষ্টকর ও অগোছালো জীবন, বিষাক্ত সম্পর্ক, অসৎ অভিপ্রায়, অনিশ্চিত অনুভূতি অথবা অস্থায়ী মানুষের সান্নিধ্য চাই না। ঘুমানোর আগে, দুঃখের দিনে বা বেদনাদায়ক কোনো রাতে আমি আর কাঁদতে চাই না। আমি শুধু চাই, সবকিছু ভুলে নতুন করে শুরু করতে।’

Manual3 Ad Code

প্রভার ভাষায়, অভিনয়ের জন্য অনেক স্ক্রিপ্টই তো আসে, কিন্তু অনেক সময় নিজের সঙ্গে আপস করতে পারি না।’ তাই ওই কাজটাও করা হয় না।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!