উপজেলা নির্বাচন: কমলগঞ্জে বিজয়ী বুলবুল, ওহাব ও বিলকিস – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ১৫ অস্বচ্ছল নারী কুলাউড়ায় উত্তরবাজার যুব সমাজের’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

উপজেলা নির্বাচন: কমলগঞ্জে বিজয়ী বুলবুল, ওহাব ও বিলকিস

  • বুধবার, ২৯ মে, ২০২৪

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কৃষিমন্ত্রীর সহোদর ও
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: ইমতিয়াজ আহমেদ বুলবুল (মোটর
সাইকেল) ১৫ হাজার ৯২৮ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে হাফেজ মোঃ আব্দুল ওহাব (বৈদ্যুতিক বাল্ব) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিলকিস বেগম (পদ্মফুল) নির্বাচিত হয়েছেন। ভোট প্রদানের শতকরা হার ছিল ৪১ ভাগ।

বুধবার (২৯ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এই তিন পদে প্রতিদ্বন্দ্ধী
প্রার্থীদের বেসরকারি ফলাফল ঘোষণা করনে সহকারী রিটার্ণিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

Manual5 Ad Code

ঘোাষতি ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে মো: ইমতিয়াজ আহমেদ বুলবুল মোটর সাইকেল
প্রতীকে ৪৬ হাজার ৬৪০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম
প্রতিদ্বন্ধী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সদস্য অধ্যাপক
মো: রফিকুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৭১২ ভোট। অপর প্রতিদ্বন্ধী চা
শ্রমিক নেত্রী গীতা রানী কানু ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৭৩২ ভোট।

Manual1 Ad Code

ভাইস চেয়ারম্যান পদে হাফেজ মোঃ আব্দুল ওহাব বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ৩৯ হাজার ৯৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী নিরঞ্জন দেব মাইক প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৯৬১ ভোট। এছাড়া অন্যান্য প্রতিদ্বন্ধী প্রার্থীদের মধ্যে মোহাম্মদ আলমগীর চৌধুরী চশমা প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৯৩৬ ভোট, মোঃ সিদ্দেক আলী তালা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৩২৯ ভোট ও সুনীল কুমার মৃধা টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯৫ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম পদ্মফুল প্রতীকে ৪১ হাজার ৬৪৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হযেছেন। তাঁর নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্ধী মুন্না দেব রায় ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৯৮১ ভোট।

Manual7 Ad Code

এদিকে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উপজেলার ৭৩টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিতত হয়। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকেই কিছু কিছু কেন্দ্র ছাড়া বেশিরভাগ কেন্দ্রগুলোতে ভোটার উপস্থি’তি কম থাকলেও চা বাগান অধ্যুষিত কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!