কুলাউড়ার লংলা বাগানে ৩ ঘন্টা অবরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়ার লংলা বাগানে ৩ ঘন্টা অবরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রক

  • বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা চা বাগানে নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু কালোয়ারের ভাইয়ের লাইসেন্সধারী দেশিও মদের দোকানে (পাট্টায়) ২৯ মে বুধবার রাতে পরিদর্শনের গিয়ে বিপাকে পড়েন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ। বাগানের শ্রমিকসহ দোকানের মালিক মাদকদ্রব্য উপ- পরিচালকসহ ৫-৭ জনকে একটি ঘরে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে কুলাউড়া থানার এসআই আমিরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করেন।

Manual7 Ad Code

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রের উপ- পরিচালক মিজানুর রহমান শরীফ ও মাদকদ্রব্যের সাহকারী প্রসিকিউটর সোয়েব রহমানের নেতৃত্বে বুধবার সন্ধ্যায় পরিদর্শনের নামে অভিযান চালান উপজেলার টিলাগাঁও ইউনিয়ের লংলা চা বাগানে। সে সময় সরকারী লাইসেন্সধারী (নং-১৯) দেশিয় মদের দোকানে গিয়ে দোকান মালিক সাজু কালোয়ার মিটুনের কাছে ৩ লক্ষ টাকা দাবী করেন। যদি টাকা না দেওয়া হয় তাহলে মদের পাট্টাটি সিলগালা করে দেওয়ার হুমকি দেন মিজানুর রহমান। এসময় দোকান মালিকের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তার উপর চড়াও হন মাদকদ্রব্য ওই কর্মকর্তা। এতে উপস্থিত মদপায়ী চা শ্রমিক লেবাররা ক্ষিপ্ত হয়ে উঠেন। চাঁদা দাবীর কথা শুনে তারা মাদকদ্রব্য টিমকে একটি ঘরে প্রায় ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। সেই সময় মাদকদ্রব্য টিমকে ছেড়ে দেওয়ার জন্য উপ-পরিচালক মিজানুর রহমান পরিদর্শণের একটি লিখিত দেন। কিন্তু উত্তেজিত শ্রমিকরা সেই লিখিত প্রত্যাখান করে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবী করেন। পরে রাত ১০ টার দিকে কুলাউড়া থানার এসআই আমির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত শ্রমিকদের শান্ত করে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসেন।

Manual6 Ad Code

Manual8 Ad Code

অভিযুক্ত মৌলভীবাজারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফকে ঘটনার সত্যতা সম্পর্কে জানতে চাইলে তিনি বিষয়টি তেমন কিছু নয় দাবি করে সংবাদ না করার অনুরোধ করেন। জেলায় অনেক সাংবাদিকদের সাথে তাঁর সম্পর্ক আছে বলেও অহমিকা প্রকাশ করেন।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) ড. উর্মি বিনতে সালাম জানান, বিষয়টি আমাকে কেউ জানায় নি। তবে খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Manual5 Ad Code

উল্লেখ্য এর আগে ওই মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ এনে চা- বাগানের লাইসেন্সধারী ব্যবসায়ীরা মহাপরিচালক বরাবরে একটি লিখিত অভিযোগও করেছিলেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!