সিলেটে রেলের বিপর্যয়, কেউ কথা বলে না – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

সিলেটে রেলের বিপর্যয়, কেউ কথা বলে না

  • বুধবার, ৫ জুন, ২০২৪

Manual4 Ad Code

হাসনাইন সাজ্জাদী

সিলেট রেলপথ ও এর ব্যবস্থাপনা আজ হুমকির মুখে। অনেক দিন থেকেই সিডিউল বিপর্যয়, লক্কড়ঝক্কড় ইঞ্জিন, অল্প বগি নিয়ে চলছে সিলেট রেলপথ।ভুক্তভোগীদের প্রশ্ন বাংলাদেশ রেলওয়ের এই সিলেট রেল ব্যবস্থাপনা নিয়ে চলমান তামাশার শেষ কোথায়?

উত্তরবঙ্গ, দক্ষিনবঙ্গ ও চট্টগ্রাম জোনের রেল ব্যবস্থাপনা খুবই চমৎকার। কিন্তু সিলেট অঞ্চল তথা পূর্ববঙ্গীয় জোনের অবস্থা বেশ নাজুক। এ নিয়ে কেই কথা বলছে না। এককথায় যেনো কথা বলার কেউ নেই। কোরিয়ান রেক দ্বারা ৭০৩/৭০৪ মহানগর গোধুলী/প্রভাতী, ৭৪১/৭৪২ তুর্না এক্সপ্রেসের রেক চেঞ্জ হবে সহসাই। ২ টা আন্তঃনগর সচল ও সফল ভাবে থাকার পরও ঢাকা-কক্সবাজার রুটে নতুন কোরিয়ান রেক দ্বারা আরেকটি স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানা গেছে। গত ঈদে চালুকৃত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ঈদ স্পেশাল ট্রেন এখন পর্যন্ত চলছে!

এদিকে সিলেটের রেলপথ ঝুঁকিপূর্ণ।পর্যাপ্ত পাথর নেই, স্লিপার নেই। ট্রেন নেই,বগি নেই এই নেই নেই অবস্থা সিলেট তথা পূর্বাঞ্চলীয় রেলের। তারপরও অনেকগুলো ট্রেন বন্ধ। জালালাবাদ বন্ধ, কুশিয়ারা বন্ধ, সুরমা চলে ১ রেকে, টাঙ্গুয়ার এক্সপ্রেস চালুর নাম নাই, অজুহাত একটাই লোক সংকট, ক্রু সংকট, কোচ সংকট ইত্যাদি ইত্যাদি!!

Manual2 Ad Code

ঢাকা-কুলাউড়া-জুড়ী-শাহবাজপুর-লাতু রুটে রেলপথ পুনর্নির্মাণ শেষ হয়নি। তাই প্রস্তাবিত মাধবকুণ্ড এক্সপ্রেস চালু সুদূর পরাহত। সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে ট্রেন চালাতে যত লোক সংকট, ক্রু সংকট, কোচ সংকট। সব সংকট সিলেটিদের ভাগ্যে। আর চট্টগ্রাম-কক্সবাজার, ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন চালাতে লোক, ক্রু, কোচ এসবের কোনো সংকট নেই। যেনো তা আকাশ থেকে পড়ে?

সিলেট নিয়ে যাদের কথা বলার কথা তারা কি কথা বলেন। বলে থাকলে তা শোনার লোক নেই কেনো? শোনানোর কি কোনো ব্যবস্থা নেই। সিলেটবাসীরা কঠোর হতে কি ভয় পায়? নিজের অধিকার নিয়ে কথা বলতে ভয় কিসের?

ভীরু সিলেটিদের এই ব্যর্থতার কথা আর কী বলবো। তারা শুধু দেখে যাবে, তাদের কিছু বলার নেই! জানি না, সিলেট নিয়ে এ তামাশার শেষ হবে কবে?

 

Manual3 Ad Code

লেখক –

Manual1 Ad Code

বিজ্ঞান কবি ও সাংবাদিক

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!