কুলাউড়ায় রেললাইনে পানি, ট্রেন চলাচলে নতুৃৃন নির্দেশনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় রেললাইনে পানি, ট্রেন চলাচলে নতুৃৃন নির্দেশনা

  • শুক্রবার, ২১ জুন, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা কুলাউড়া ::  ভারী বর্ষণ ও উজানী ঢলে সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারের কুলাউড়ার ছকাপন এলাকায় কিছু স্থানে পানি উঠে গেছে। এতে গতি কমিয়ে ট্রেন চলাচলে নতুন নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

Manual5 Ad Code

কুলাউড়া জংশন ও বরমচাল স্টেশনের কাছে ছকাপন রেলস্টেশনের মাঝখানে রেলপথে পানি ওঠায় ওই অংশে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর জন্য নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে এ নির্দেশনা দেওয়া হয়। এদিকে শুক্রবার সকালে বিভাগীয় প্রকৌশলী -২ ঢাকা এস এম মাহমুদুর রহমান ও সিলেটের সহকারী নির্বাহী প্রকৌশলী সৈয়দ মো. আজমাইল মাহতাব স্থানটি পরিদর্শন করেন।

এ বিষয়ে রেলওয়ের কুলাউড়া জংশন স্টেশনে দায়িত্বে থাকা ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. মোজাম্মেল হক বলেন, কুলাউড়া-সিলেট রেলপথের কুলাউড়া জংশন স্টেশন থেকে ছকাপন রেলস্টেশনে যেতে কিছু অংশ হাওরের কাছে পড়েছে। ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে হাওরের পানি উপচে সেখানে রেলপথ প্লাবিত হয়েছে। ওই স্থানে রেলের স্লিপারে পানি উঠে গেছে, তবে রেললাইন ভেসে রয়েছে।

তিনি আরও বলেন, স্বাভাবিকভাবে এই রেলপথে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে। বুধবার ওই স্থানে ২০ কিলোমিটার গতিতে ট্রেন চালাতে বলা হয়। বৃহস্পতিবার বিকেলে তারা সরেজমিন ওই স্থান পরিদর্শনে যান। শুক্রবার সকালে উদ্ধর্তন কর্তৃপক্ষ স্থানটি পরিদর্শন করে যান৷ পানি বাড়ায় গতি আরও কমিয়ে ১০ কিলোমিটার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বন্যাপ্লাবিত স্থানের দুই পাশের কুলাউড়া জংশন ও মাইজগাঁও রেলস্টেশনের মাস্টারদের এ বিষয়ে নির্দেশনাও দেওয়া হয়েছে। ওই স্থানে পাহারাদার রাখা হয়েছে। অবস্থার অবনতি ঘটলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Manual8 Ad Code

গতি কমানোর নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া জংশন রেলস্টেশনের মাস্টার রোমান আহমদ বলেন, রেললাইনের ওপর বন্যার পানি এখনও স্থির রয়েছে। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। উদ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সব ট্রেন চলাচল করছে। ওই রেলপথ দিয়ে প্রতিদিন সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী এবং ঢাকা ও চট্টগ্রাম থেকে সিলেটগামী বিভিন্ন আন্তঃনগর ও মেইল ট্রেন চলাচল করে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!