ওসমানীনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ : যুক্তরাজ্যে বসে সিলেটে মামলার আসামী প্রবাসী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!

ওসমানীনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ : যুক্তরাজ্যে বসে সিলেটে মামলার আসামী প্রবাসী

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

Manual8 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::: ঘটনার সময় তিনি যুক্তরাজ্যে। বিগত দেড় বছর ধরে বাংলাদেশে আসেননি, কোনো রাজনৈকি দলের সাথেও জড়ি নেই, এখনপর্যন্ত স্বপরিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন। তারপরও সিলেটের দক্ষিণ সুরমা থানায় রাজনৈতিক মামলায় আসামী হয়েছেন সিলেটের ওসমানীনগরের বুরুঙ্গা ইউপির তিলাপাড়া মুক্তারপুর গ্রামের মৃত মখলিছ আলীর ছেলে ইকবাল আহমদ (৪৪)। উদ্দেশ্য প্রনোদিতভাবে ইকবাল আহমদকে হেওপ্রতিপন্ন করে হয়রানির করার জন্য তাকে এই মামলা ফাঁসানো হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা থেকে অব্যাহতি প্রদানের জন্য প্রশাসনের প্রতি দাবী জানিয়ে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার আড়াইটার দিকে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য রাখেন প্রবাসী ইকবাল আহমদের ভাতিজা ইলিয়াছ আলী।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, আমার চাচা ইকবাল আহমদ একজন ব্রিটিশ নাগরিক। প্রায় দেড় বছর পূর্বে দেশে এসেছিলেন। এরপর আর দেশে আসেন নাই। উদ্দেশ্য প্রণীতভাবে বিগত ২রা সেপ্টেম্বর দক্ষিণ সুরমা থানাধীন একটি মারামারি ও নাশকতার মামলায়(মামলা নম্বার-৪৪১১৫/১) তাকে আসামি করা হয়।

Manual3 Ad Code

আমার চাচার ব্যক্তিগত ইমেজ নষ্ট করা বা তার পরিবারকে ধ্বংস করার জন্য এক শ্রেণির সুবিধাভোগী মানুষ মামলায় চাচাকে জড়িয়েছে। মামলার বাদি সহ সংশ্লিষ্ট কারো সাথে আমার চাচার সম্পর্ক নেই কাউকে তিনি চিনেনও না। আমার চাচা বাংলাদেশে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। দেশে এলে কয়েকটি সামাজিক সংগঠনের সাথে কাজ করেন। সামাজিক ভাবে এলাকায় চাচার সুনাম রয়েছে। এজন্য প্রতিহিংসায় তাকে মামলায় জড়ানো হয়েছে।

Manual4 Ad Code

এছাড়া সংবাদ সম্মেলনে ইলিয়াছ আহমদ অভিযোগ করে বলেন, আমি নিজেও কোনো রাজনৈকি দলের সাথে জড়িত নয় কিন্ত আমাকেও একবার ছাত্রদরের নেতা বলে দক্ষিণ সরমায় আরেকবার গোয়াইনঘাট থানায় আওয়ামী লীগ বলে দুটি মামলায় উদ্দেশ্য প্রনোদিত ভাবে হয়রানির জন্য মামলার আসামী করা হয়েছে। আমি
এবং আমার যুক্তরাজ্য প্রবাসী চাচাকে হয়রানিমূলক মামলা থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অব্যাহতি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আকুল আবাদেন জানাচ্ছি।

Manual7 Ad Code

দক্ষিণ সরমা থানার ওসি আবুল হোসেন বলেন,তদন্ত কালে যদি কেউদেশের বাইরে থাকে অথবা নিরপরাধ প্রমানিত হয় তখন তাদের মামলা থেকে অব্যাহতি দেয়া হবে।

Manual1 Ad Code

যুক্তরাজ্য প্রবাসী ইকবাল আহমদ বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই। দীর্ঘদিন থেকে স্বপরিবারে যুক্তরাজ্যেবসবাস করে আসছি। গত দেড় বছর পূর্বে একবার বাংলাদেশে এসেছিলাম আর দেশে আসিনি। কে বা কারা আমাকে দক্ষিণ সুরমায় একটি রাজনৈতিক মামলায় আসামি করেছে। আমাকে হয়রানী ও আমার মানসম্মান ক্ষুন্ন করার জন্য ষড়যন্ত্র করে মামলায়জড়িয়েছে। আমি প্রশাসনের নিরপক্ষ তদন্তের মাধ্যমে মামলা থেকে অব্যাহতি দাবী জানাচ্ছি।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews